প্রচ্ছদ দৈনিক খবর

সাত সকালের স্বস্তির বৃষ্টিতে রাজধানীতে ভেসে গেল গরমের তেজ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

কয়েক দিনের প্রচণ্ড গরমের পর আজ শনিবার (৫ জুন) সকাল বেলা রাজধানীতে এক পশলা স্বস্তির বৃষ্টি হয়েছে। এ সময় দমকা বাতাসও বয়ে যায়। কোনো কোনো এলাকায় মানুষকে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হয়েছে। এতে গরমও কমে এসেছে।

এদিকে টানা তাপপ্রবাহের পর জুন মাসে থেমে থেমে বৃষ্টির কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এদিকে গতকাল শুক্রবার দিনেও রোদের প্রচণ্ড তাপমাত্রা ছিল। অসহ্য গরম অনুভূত হয়েছে রাজধানীতে।

গত মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে কয়েক দফা তাপপ্রবাহ বইছে। প্রচণ্ড গরমে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এ অবস্থায় এক পশলা বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। বৃষ্টির পর রাজধানীর আবহাওয়া শীতল হয়েছে।

আরও পড়ুন=করোনা মহামারির মধ্যে হুট করে কোপা আমেরিকা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল। ব্যাপারটি নিয়ে ব্রাজিলের খেলোয়াড়েরা খেপেছেন। কিন্তু মাঠের বাইরের কোনো কিছুই মাঠের খেলায় প্রভাব রাখেনি। ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ২-০ গোলে জিতেছে ব্রাজিল। গোল করেছেন নেইমার আর রিচার্লিসন। পোর্তো আলেগ্রের এই জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে খেলা পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় তুলে নিল তারা।

৪-৩-৩ ছকে মাঠে নেমেছিল ব্রাজিল। লিভারপুলের গোলকিপার আলিসনের সামনে সেন্ট্রাল ডিফেন্সে জুটি বেঁধেছিলেন পিএসজির মার্কিনিওস ও রিয়াল মাদ্রিদের এদের মিলিতাও। দুপাশে দুই ফুলব্যাক হিসেবে খেলেছেন জুভেন্টাসের দানিলো (রাইটব্যাক) ও অ্যালেক্স সান্দ্রো (লেফটব্যাক)।