সাজা’প্রাপ্ত আ’সামি হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে সুযোগ দেওয়ার কোনো বিধান আইনে নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ রবিবার (৯ মে) খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের দেওয়া মতামতে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আইনমন্ত্রণালয়ে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদন পাঠানো হয়েছিল। আইনের ধারা অনুযায়ী তার সে আবেদন নাকচ করে দেওয়া হয়েছে। আম’রা তাকে এখন সিদ্ধান্ত জানিয়ে দেবো। বাসায় থেকে সব ধরনের চিকিৎসা নিতে পারবেন তিনি।
গত ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভা’রকেয়ার হাসপাতা’লে ভর্তি করা হয়। গত সোমবার শ্বা’সক’ষ্ট অনুভব করায় খালেদা জিয়াকে কেবিন থেকে হাসপাতা’লের করো’নারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থা’নান্তর করা হয়। সেখানেই তিনি চিকিৎসা নিচ্ছেন।













































