প্রচ্ছদ খেলাধুলা

সাকিব যোগ্য, তবে স্টোকসই সেরা অলরাইন্ডার

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডারদের ছোট্ট তালিকায় জায়গা পান নিউজিল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার রিচার্ড হ্যাডলি, আশির দশকের দিকে ইম’রান খান, কপিল দেব, ইয়ান বোথাম’দের সাথে সমান ভাবে উচ্চরিত হয়েছে হ্যাডলির নাম; এখনো তাদের ল’ড়াইয়ের গল্প লিখা হয়ে থাকে।

সেই হ্যাডলিই বেছে নিলেন বর্তমান সময়ের সেরা অলরাউন্ডারকে, ৩ ফর্মেটেই গত ১ যুগ ধরে ১ নম্বার অলরাউন্ডারের স্থানটা নিজের সম্পত্তি বানিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। বর্তমান রেংকিং অনুযায়ী সাকিব আল হাসান ওয়ানডেতে আছেন ১ নম্বরে, টেস্টে জায়গাটা জেসন হোল্ডারের, টি-টোয়েন্টিতে শীর্ষে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে হ্যাডলির চোখে বর্তমানে ১ নম্বর অলরাউন্ডার সাকিব,

হোল্ডার কিংবা ম্যাক্সওয়েল নন, তার কাছে উপযোগিতার দিক থেকে সাকিবরা যোগ্য হলেও সেরা বেন স্টোকস। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রিচার্ড হ্যাডলি বলেন, “এই সময়ের অলরাউন্ডারদের যখন দেখি, বেন স্টোকসই ১ নম্বর হিসেবে ফুটে উঠে। সে ল’ড়াকু, দারুণ ব্যাটার, কার্যকর বোলার। সে একাই ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়েছে।

সাকিব আল হাসান, রাবিন্দ্র জাদেজা, কলিন ডি গ্র্যান্ডহোম, মঈন আলী, ক্রিস ওকস, জেসন হোল্ডার, সবাই নিজেদের সাম’র্থ্য দিয়েই যোগ্য।” বিংশ শতাব্দীতে অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসানের সাথে যার নাম সবচেয়ে বেশি আ’লোচিত হয়েছে তিনি দক্ষিণ আফ্রিকান পেস বোলিং অলরাউন্ডার জ্যাক ক্যালিস, সর্বকালের সেরা অলরাউন্ডারদের সাথেও তার নাম উচ্চারিত হয়।

জ্যাক ক্যালিসকে নিয়েও কথা বলেছেন রিচার্ড হ্যাডলি। ক্যালিসকে অসাধারণ উল্লেখ করে তিনি বলেন, “জ্যাক ক্যালিস অসাধারণ একজন অলরাউন্ডার ছিলেন। মানের দিক থেকে দুর্দান্ত এবং প্রচণ্ড অনুপ্রা’ণিত চরিত্র। ব্যাটার হিসেবে সে দারুণ ছিল, যেটা তার মূল শক্তির জায়গা, তার বোলিং দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে ভালো বৈচিত্র্য এনে দিতো।”

সর্বকালের সেরা কে সেটা নিয়ে বিতর্ক হতে পারে, তবে রিচার্ড মনে করেন গ্যারি সোবার্সের কাছেই হয়তো তকমাটা থাকতে পারে। তিনি বলেন, “পরিসংখ্যানের দিক থেকে ক্যালিস ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার। আসলে সর্বকালের সেরা কে, এটা নিয়ে তুমুল বিতর্ক হতে পারে।” হ্যাডলি আরও বলেন, “শেষ পর্যন্ত, তকমাটা হয়তো স্যার গ্যারি সোবার্সেরই থাকবে।যুগে যুগে কিথ মিলার, টনি গ্রেগ, অ্যান্ড্রু ফ্লিন্টফ ও শন পোলকের মতো অলরাউন্ডাররাও দাপট দেখিয়েছে।