প্রচ্ছদ দৈনিক খবর

সাকিব-মাহমুদুল্লাহর পর পিএসএলে দল পেলেন লিটন

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর। মার্চের ৪ তারিখ বন্ধ হওয়ার আগে অনুষ্ঠিত হয় ১৪টি ম্যাচ। তবে বাকি রয়েছে আরও ২০টি ম্যাচ। এমন অবস্থায় টুর্নামেন্ট শুরুর নতুন দিন-তারিখ চূড়ান্ত করেছেন আয়োজকরা।

আগামী ১ জুন থেকে আবার মাঠে গড়াবে পিএসএলের ষষ্ঠ আসর। ফাইনাল ম্যাচ হবে ২০ জুন। এর আগে সব দলকে পরিবর্তিত খেলোয়াড় নিচ্ছে আয়োজকরা। নতুন প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে বদলি খেলোয়াড় দলে ভেড়াতে পারবে দলগুলো। ভার্চুয়াল সেশনের মাধ্যমে ১৩২ জন বিদেশি খেলোয়াড়কে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে প্লেয়ার্স ড্রাফট।

পিএসএলে দল পেলেন সাকিব-মাহমুদউল্লাহঃ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বদলি প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেলেন সাকিব আল হাসান এবং মাহুমদউল্লাহ রিয়াদ। প্লাটিনাম ক্যাটাগরি থেকে সাকিবকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। আর এদিকে মাহমুদউল্লাকে দলে ভিড়িয়েছে মুলতান সুলতান।

সাকিব-মাহমুদউল্লাহর পর পিএসএলে দল পেলেন লিটনঃ সাকিব-মাহমুদউল্লাহর পর বাংলাদেশ থেকে দল পেয়েছেন লিটন দাস। সিলভার ক্যাটাগরি থেকে ডানহাতি এই ওপেনারকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। প্রথমবারের মতো পিএসএলে দল পেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।