
স্থগিত হওয়া পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ষষ্ঠ আসরের বাকি অংশের জন্য অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে রশিদ খানের বিকল্প হিসেবে বাংলাদেশের সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিলো লাহোর কালান্দার্স। কিন্তু পরবর্তীতে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান টাইগার অলরাউন্ডার।
![]()
তবে শেষ পর্যন্ত সাকিবের বিকল্প হিসেবে পুনরায় আফগান স্পিনারকে দলে নিয়েছে লাহোর। মাত্র ১৪ ম্যাচ মাঠে গড়ানোর পরেই করোনার হানায় স্থগিত হয়ে গিয়েছিলো পাকিস্তান প্রিমিয়ার লীগের ষষ্ঠ আসর, যা আগামী ৫ই জুন থেকে পুনরায় আবুধাবিতে শুরু হতে চলেছে। তবে বিভিন্ন কারণে অনেক বিদেশি ক্রিকেটারই বাকি ২০ ম্যাচে অংশ নিতে পারছে না। যার ফলে তাদের বিকল্প খুঁজে নিতে শনিবার একটি ‘মিনি রিপ্লেসমেন্ট ড্রাফট’ এর আয়োজন করে পিসিবি।
![]()
সেখানে আফগান লেগ-স্পিনারকে পুনরায় দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। এর আগে ষষ্ঠ আসরেই ফ্যাঞ্জাইজিটির হয়ে পিএসএলে অভিষেক হয়েছিলো রশিদের। কিন্তু মাত্র দুই ম্যাচ খেলেই আফগানিস্তানের হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ফিরতে হয়েছিলো তারকা লেগ-স্পিনারকে। তবে মাত্র দুই ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন আইসিসি নির্বাচিত গত দশকের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার রশিদ খান। কালান্দার্সের হয়ে পিএসএল অভিষেকে বল হাতে উইকেট না পেলেও বেশ মিতব্যয়ী ছিলেন আফগান লেগি।
![]()
৪ ওভারে হজম করেছিলেন মাত্র ১৪ রান। এরপর দলের বিপর্যয়ে ব্যাটিং এসে ১৫ বলে ২৭ রানের টর্নেডো ইনিংস খেলে দলকে এনে দিয়েছিলেন দূর্দান্ত এক জয়। দ্বিতীয় ম্যাচেও মিতব্যয়ী বোলিংয়ের পাশাপাশি একটি উইকেট শিকার করেছিলেন রশিদ, দল পেয়েছিলো ৯ উইকেটের সহজ জয়। রশিদ ছাড়াও অস্ট্রেলিয়ার জো বার্নের বিকল্প হিসেব সিঙ্গাপুরের টিম ডেভিডকে দলে ভিড়িয়েছে ফ্যাঞ্জাইজিটি। সিঙ্গাপুরের এই ব্যাটার হোবার্ট হারিকেন্সের হয়ে বিগব্যাশেও খেলেছেন, যেখানে তার স্ট্রাইক রেট ছিলো ১৫৪.০৭।
![]()
উল্লেখ্য রশিদ খানের বিকল্প হিসেবে প্লাটিনাম ক্যাটাগরি থেকে সাকিব আল হাসানকে দলে নিয়েছিলো লাহোর কালান্দার্স। তবে আসন্ন ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলবেন বিধায় পিএসএল থেকে নাম প্রত্যাহার করেছিলেন টাইগার অলরাউন্ডার। লাহোর কালান্দার্সের স্কোয়াডঃ
![]()
সোহেল আখতার (অধিনায়ক), আহমেদ দানিয়াল, বেন ডানক, কালাম ফার্গুসন, দিলবার হুসেন, ফখর জামান, হারিস রউফ, জেমস ফকনার, মাজ খান, মোহাম্মদ ফয়জান, মোহাম্মদ হাফিজ, রশিদ খান, সালমান আলী আঘা, সেকুগে প্রসান্না, শাহীন শাহ আফ্রিদি, সুলতান আহমেদ, টিম ডেভিড, জায়েদ আলম ও জিশান আশরাফ













































