প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইস’লামকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আ’দালতে নেওয়া হয়েছে। তার বি’রুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে দায়ের করা মা’মলার শুনানি হবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিমের আ’দালতে।
সিএমএম আ’দালতের রমনা থা’নার নিবন্ধন কর্মক’র্তা নিজাম উদ্দিন ফকির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তাকে আ’দালতের হাজতে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
নিজাম উদ্দিন ফকির আরও জানিয়েছেন, শাহবাগ থা’নার পু’লিশ পরিদর্শক আরিফুর রহমান সরদার সাংবাদিক রোজিনা ইস’লামের পাঁচ দিনের রি’মান্ড আবেদন করেছেন।
সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শুনানির নির্দিষ্ট সময় জানা যায়নি।
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, পেশাগত দায়িত্ব পালনের জন্য গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইস’লামকে সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় আ’ট’কে রেখে হে’নস্তা করা হয়। একপর্যায়ে তিনি অ’সুস্থ হয়ে পড়েন।
রাত সাড়ে আটটার দিকে পু’লিশ তাকে শাহবাগ থা’নায় নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে পু’লিশ জানায়, রোজিনা ইস’লামের বি’রুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মা’মলা হয়েছে। তাকে এই মা’মলায় গ্রে’প্তার দেখানো হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে সাংবাদিকেরা বিকেলে সচিবালয়ে এবং রাতে শাহবাগ থা’নার সামনে বি’ক্ষোভ করেন। এর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে), অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন।













































