সিরাজগঞ্জের সলঙ্গায় বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে ডু্বে তাসকিয়া খাতুন (১৪মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজের এক ঘণ্টা পর পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার করে স্বজনরা।
আজ রোববার (২৫ এপ্রিল) সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তাসকিয়া খাতুন থানার রাধানগর গ্রামের আলহাজ আলীর মেয়ে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে জানান, সকালে বাড়ির উঠানে খেলা করছিল তাসকিয়া খাতুন। খেলার এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে যায়। পরে উঠানে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করে পরিবারে লোকজন। দীর্ঘ এক ঘণ্টা খোঁজাখুজির পর ডোবাতে শিশু তাসকিয়ার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্বজনরা।












































