বাংলা টলিউডের অভিনেতাদের মধ্যে একজন পরিচিত মুখ হল অঙ্কুশ হাজরা। এখনো পর্যন্ত বেশ কিছু বাংলা সিনেমাতে অভিনয় করতে দেখা গেছে অভিনেতা অঙ্কুশকে। অভিনেতা কমেডি সিনেমাতেই বেশিরভাগ অভিনয় করেছেন। অভিনয়ের সময় বেশ হাসিখুশি থাকতেই পছন্দ করেন অভিনেতা।
অভিনেতার প্রিয় বান্ধবী ঐন্দ্রিলা, বান্ধবী বললে ভুল হবে তার একমাত্র প্রেমিকা। অভিনেতা অঙ্কুশ টেলিভিশনের বড় পর্দায় ও অপরজন ছোট পর্দার মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন। প্রায় ১০ বছর ধরে প্রেম করছেন এই জুটি। কিছুদিন আগে ‘ম্যাজিক’ সিনেমা দিয়ে ঐন্দ্রিলা ও বড় পর্দাতে ডেবিউ করলেন।এই নতুন ছবি ‘ম্যাজিক’ পরিচালনা করেছেন রাজা চন্দ। এই সিনেমা বেশ হিট হয় বক্সঅফিসে।
অনেকদিনের প্রেমের সম্পর্ক তাদের কিন্তু এ বছরই তাদের প্রেমের শুভ পরিণয় হতে চলেছে। ২০২১ এ বিয়ে করবেন বলেছিলেন। এবার নির্দিষ্ট তারিখ না বললেও মাস বলে দিয়েছেন। এই বছর ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি। তাদের বিয়ে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তাদের ফ্যানেরা । এই করোনা আবহে লিভ ইনও করেছেন তাঁরা। সেই সময় নিজেদের নানান খুনসুটির ভিডিও নিজেরাই শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। কিন্তু সবকিছুর পরেও দর্শকদের মনে একটাই প্রশ্ন যে “বিয়েটা তাহলে কবে হবে?”
এবারে দর্শকদের সেই প্রশ্নের জবাব দিতে নিজেই মুখ খুললেন। বিয়ে বিষয়ে তিনি বলেন, “অনেকেই আমাদের বলছেন এই সুযোগে বিয়েটা করে নিতে। তাহলে আমাদের কাউকে নিমন্ত্রণ করতে হবে না। কিন্তু আমরা বছরের শেষের দিকে বিয়েটা সেরে ফেলতে চেয়েছিলাম। কিন্তু এখন করোনা ভাইরাসের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে, আমরা টিভিতে, পেপারের সব জায়গায় আপনজনদের মারা যেতে দেখছি। সব জায়গায় অক্সিজেনের আকাল। এই অবস্থায় বিয়েটা করা একেবারেই ঠিক হবে না।” এখানে অভিনেতার কথায় বোঝাই যাচ্ছে যে তিনি করোনার উপর ক্ষিপ্ত। তাই এরকম ভাবে বলছেন।













































