প্রচ্ছদ দৈনিক খবর

সকাল না হতেই সড়কে ঝরল একই পরিবারের ৫ প্রাণ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আজ সকালে সিলেট জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার পাঁচজন নিহত হয়েছেন। আজ রবিবার (২ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর।

নিহতরা হলেন, জৈন্তাপুর উপজেলার পাখিবিল গ্রামের মৃত আরব আলীর ছেলে আটোরিকশা চালক হোসেন আহমদ, উপজেলার রুপচেং গ্রামের জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম, তার সাত বছরের শিশু সন্তান ফাবিয়া ও চার মাস বয়সের শাহাদত হোসেন এবং আত্মীয় হাবিবুন নেছা।

ওসি জানান, সিলেট থেকে জাফলংগামী একটি ট্রাক পাখিবিল এলাকায় লিংক রোড থেকে মহাসড়কে উঠা সিলেটগামী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলই পাঁচ জনের মৃত্যু হয়।এদিকে গুরুতর আহত হয়েছেন মো. জাকারিয়া আহমদ ও তার স্ত্রী হাসিনা বেগম। তাদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন=আগামী মে মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে সফরে আসছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে আজ চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বর্তমানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা অবস্থান করছে বাংলাদেশ টেস্ট দল।

আগামী ২ মে থেকে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে দুই তিনদিনের বিশ্রামে থাকবে ক্রিকেটাররা। এরপর ওয়ানডে স্কোয়াডে সুযোগ পাওয়া ক্রিকেটাররা যোগ দেবে ঈদের পর।

সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসছে শ্রীলংকা। ধারণা করা হচ্ছে আগামী ১৫ থেকে ১৭ মে’র মধ্যে ঢাকায় এসে পৌঁছবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে অনুষ্ঠিত হবে আগামী ২৩ মে, বাকি দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ এবং ২৭ মে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।