প্রচ্ছদ দৈনিক খবর

সকল মায়ের হাসিতে আরো সুন্দর হোক এই পৃথিবী: সাকিব

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। মা পৃথিবীর সবচেয়ে দৃঢ় স’ম্পর্কের নাম। সবচেয়ে পবিত্র ও মধুর শব্দের নাম। মমতা-নিরাপত্তা-নিশ্চয়তা আর আশ্রয়স্থল। মা সন্তানের অ’ভিভাবক, পরিচালক, শ্রেষ্ঠ শিক্ষক সর্বোপরি বড় বন্ধু। মায়ের ভালোবাসার ক্ষমতা বিজ্ঞানের মাপকাঠিতে নির্ণয় করা সম্ভব নয়। মাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর নির্দিষ্ট কোনো দিন নেই। মায়ের প্রতি ভালোবাসা প্রতিটি মুহূর্তের।

আজ রবিবার (৯ মে) বিশ্ব মা দিবস উপলক্ষে ভেরিফাইড ফেসবুক পেজে সকল মাকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।

ভেরিফাইড ফেসবুক পেজে মায়ের সঙ্গে ছবি আপলোড করেছেন সাকিব। ক্যাপশনে লিখেছেন, সকল মায়ের জীবন হোক সুখের। সব মায়েদের হাসিতে এই পৃথিবী হোক আরো সুন্দর। সবাইকে মা দিবসের শুভেচ্ছা। #maa

এছাড়া স্ত্রী’ শিশির এবং দুই কন্যার সঙ্গেও একটি ছবি শেয়ার করেছেন সাকিব। আইপিএল থেকে ফিরে বর্তমানে শেরাটন হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালন করছেন তিনি।