প্রচ্ছদ বিনোদন

সংস্কারী বাঙালি বধূর রূপ ছেড়ে এবারে নতুন ইমেজে ফটোশুট করে তাক লাগলেন ‘কৃষ্ণকলি’র শ্যামা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন তিয়াসা রায়। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের মাধ্যমে বেশ জনপ্রিয়তাও অর্জন করেছেন অভিনেত্রী। তার লুকে মুগ্ধ সকল দর্শক। টেলিভিশনের মিষ্টি মেয়ে হিসেবেই সকলে জানে। শ্যামা যেমন কীর্তন গাইতে পারে তার পাশাপাশি অভিনেত্রী ঢেউখেলানো চুল, লাল লিপস্টিক, আটপৌরে শাড়ি, কীর্তন গান আর মিষ্টি স্বভাব সবই যেন শ্যামার চরিত্রের সঙ্গে খাপ খেয়ে যায়।

কৃষ্ণকলি’ ধারাবাহিকের সে একজন শান্ত ও ভদ্র চরিত্র। সে বর্তমানে ধারাবাহিকে একজন ১৮ বছরের মেয়ের চরিত্রে অভিনয় করছেন। এই মুহূর্তে সিরিয়ালের নায়িকা শ‍্যামা এখন প্রৌঢ়া। সিরিয়ালে প্রবেশ করেছে শ‍্যামা ও নিখিলের একমাত্র মেয়ে কৃষ্ণা। তার মেয়ে কৃষ্ণাও শ্যামার মত ভোজনগীতি গাইতে পারে। কৃষ্ণকলি ধারাবাহিকের মাধ্যমে তিয়াসা টেলিভিশনে অভিষেক করেন। প্রথম ধারাবাহিকের মাধ্যমেই সকলের প্রিয় হয়ে উঠেছেন। ইতিমধ্যেই‘কৃষ্ণকলি’-তে শ‍্যামা ও নিখিলের পুনর্বিবাহের দৃশ্যায়ণ হয়েছে।

শ্যামা ধারাবাহিকে বাঙালি বধূর সাজে একদম ঘরোয়া বউ। রিয়েল লাইফে শ্যামা বিবাহিত। তার স্বামী সাবান ও তার শশুর বাড়ির লোককে নিয়ে তার সুখের সংসার। সম্প্রতি কিছুদিন আগেই নিজের তৃতীয় বিবাহবার্ষিকীর উদযাপনের সমস্ত ছবি সকলের সঙ্গে শেয়ার করতে ভোলেননি শ্যামা। টলিউডে তিয়াসা ও সুবানকে সকলে লাভ বার্ডসও বলে ডাকে।

‘কৃষ্ণকলি’র শ্যামা একদিকে যেমন ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকেন তিনি। তাঁকে ‘কৃষ্ণকলি’ শ‍্যামার রূপে দেখতে সবাই অভ্যস্ত হলেও তিয়াসা বারবার ছক ভেঙে দিতে ভালোবাসেন। লকডাউনের ফলে শুটিং বন্ধ থাকলেও ছবি শেয়ার করা বন্ধ করেননি তিয়াসা। সম্প্রতি লেহেঙ্গা-চোলি পরা একটি ছবি শেয়ার করেছেন তিয়াসা।গোল্ডেন নেটের চোলি ও হালকা সবুজ রঙের লেহেঙ্গা পরে তিয়াসাকে যথেষ্ট সুন্দর লাগছিল। তার সঙ্গে মানানসই করে তিয়াসা পরেছেন কুন্দনের গয়না। তার এই ছবি দেখার পর সকলে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

https://platform.instagram.com/en_US/embeds.js