আগামীকাল শুক্রবার (১১ জুন) সকাল থেকে রাজশাহীগামী সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।
তিনি বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে লকডাউন ঘোষণা করা হয়েছে। সরকারি এ সিদ্ধান্তের ধারাবাহিকতায় আগামী তিন দিনের জন্য ঢাকা থেকে রাজশাহীগামী সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। যা কার্যকর হবে শুক্রবার সকাল থেকে।
কতদিন ট্রেন চলাচল বন্ধ থাকবে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ রেলওয়ের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রথম ধাপে ৩ দিন বন্ধ রাখা হবে। ট্রেন চলাচল বন্ধের সময়সীমা বাড়ানো হতে পারে কিনা সে বিষয়ে পরবর্তীতে বিবেচনা করা হবে।













































