প্রচ্ছদ বিনোদন

শিল্পা অক্ষয়কে ছেড়ে রাজকে বিয়ে করেন শুধুমাত্র টাকার জন্য! রহস্যে ঘেরা সুপারহিট এই জুটির বিচ্ছেদের কারণ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বলিউডের একজন অন্যতম সেরা নায়িকা হলেন শিল্পা শেট্টি। অভিনেত্রী নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় থেকে দীর্ঘ ১৫ বছর বলিউডে রাজ করেন অভিনেত্রী। শাহরুখ খানের ‘বাজিগর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন শিল্পা। শাহরুখ খানের প্রাক্তনী চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রীকে। তারপর থেকেই তার জনপ্রিয়তা বাড়ে। সেই সময় অভিনেত্রী বলিউডের একাধিক অভিনেতার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। তাদের মধ্যে বলিউডের অন্যতম অভিনেতা অক্ষয় কুমারের সাথে তার প্রেমের সম্পর্ক নিয়ে সমস্ত বলিউডে বেশ গুঞ্জন উঠেছিল।

বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেত্রী হলেন শিল্পা শেট্টি কুন্দ্রা। অভিনেত্রীর সাথে তার স্বামী রাজ কুন্দ্রার প্রথম দেখা হয়েছিল লন্ডনে। ২০০৭ সালে রিয়ালিটি শো বিগ ব্রাদার জয়ের পরে বিশেষ জনপ্রিয়তা লাভ করেন শিল্পা। সেই সময়ে রাজেরও ব্যবসার উন্নতি ঘটে। অভিনেত্রী শিল্পের পারফিউম ব্র্যান্ড এস২ -এর প্রচারের সময়ই তাদের দুজনের প্রথম দেখা হয়েছিল। তারপর বন্ধুত্ব বাড়ে ডেটিংয়ে যাওয়া শুরু করেন। কিন্তু শিল্পের যখন রাজের সাথে বিয়ে ঠিক হয় তখন তিনি জানতেন না যে রাজের এর আগেও বিয়ে হয়েছিল। অবশেষে ২০০৯ সালে ২২ নভেম্বর শিল্পের সাথে রাজ কুন্দ্রার বিয়ে হয়।

শিল্পা-রাজের বিয়ের পর কেটে গেছে ১২ বছর। কিন্তু তারপরেও বারবার আলোচনার শীর্ষে উঠে আসেন শিল্পা। অভিনেত্রী একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন যে, রাজ নিজের ব্যাচপ্যাডে শিল্পাকে থাকতে বলেছিল, তার করুন হল সেই সময় শিল্পা প্রায়ই লন্ডন যাতায়াত করতো। শিল্পাকে তখন রাজ নানান দামি দামি উপহার দিয়েছিলেন। কিন্তু শিল্পের পছন্দ হত না। কিন্তু ততদিনে তাদের বন্ধুত্ব অনেকটাই বেড়ে গেছে, তাই সেই বন্ধুত্ব ভাঙতে চাননি শিল্পা। বলিউডের একাধিক অভিনেতার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে কেন তাদের ছেড়ে রাজকে বিয়ে করলেন শিল্পা। তা নিয়ে আজও তুমুল জল্পনা। রাজ এঙ্গেজমেন্টের সময় শিল্পাকে যে আংটি উপহার দিয়েছেন তা প্রায় ৩ কোটি টাকা। এছাড়া প্রথম বিবাহবার্ষিকীতে দুবাইয়ের বুর্জ খলিফার ১৯ তলায় একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন শিল্পাকে। যার দাম ৫০ কোটি টাকা। এমনকি রাজ ইংল্যান্ডে একটি বাংলো শিল্পাকে উপহার দিয়েছিলেন যার দাম ৫১.৫ কোটি টাকা। এছাড়া ২০১৮ সালে শিল্পাকে রেঞ্জ রভার দিয়েছেন যার দাম ২ কোটি টাকা।

অনেক বড় ব্যাবসায়ী শিল্পের স্বামী রাজ কুন্দ্রা। অভিনেত্রীর অনেকদিনের শখ ছিল যে সমুদ্রের পাশে তার ঘর থাকবে তাই মুম্বাইয়ের সমুদ্রের পাশে একটি ভিলা উপহার দিয়েছেন স্ত্রীকে। এছাড়া একটি ল্যাম্বরগিনি উপহার দেন শিল্পকে যার দাম প্রায় ৩-৫ কোটি টাকা। ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি সারোগেসির মাধ্যমে মেয়ের মা হন শিল্পা। এখন সুখী দম্পতি রাজ-শিল্পা। বিয়ের এতো বছর পরেও তাদের জীবনে আসেনি কোনো ঝড়।