প্রচ্ছদ দৈনিক খবর

শিবচরে ভয়াবহ দূর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

মাদারীপুরের শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৫ তে দাড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অনেকেই।

প্রাথমিকভাবে জানা গেছে যে স্পিডবোটটি শিমুলিয়া থেকে আসছিল। ঘাটের কাছাকাছি পৌঁছালে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। সাঁতরে তীরে উঠছেন ৪ জন। এছাড়া নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন।

তাদের উদ্ধারে অভিযান চলছে। ফাইল ফটো শিবচরের বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পরিদর্শক আশিকুর রহমান জানান, ভোরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে স্পিডবোটে ২২-২৪ জন যাত্রী নিয়ে মাাদরীপুরের শিবচরের বাংলাবাজারের দিকে আসছিল। ঘাটের কাছাকাছি আসলে ঘাটের কাছে নোঙর করা বালুবোঝাই একটি বাল্কহেডের সাথে সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি উল্টে যায়।

খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু ফায়ার সার্ভিস ও নৌপুলিশ। ঘটনাস্থল থেকে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। সাঁতরে তীরে উঠছেন ৪ জন। এছাড়া নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। তাদের উদ্ধারে অভিযান চলছে।