প্রচ্ছদ দৈনিক খবর

শিক্ষা বোর্ডের সব প্রস্তুতি সম্পন্ন,এসএসসি পরীক্ষা নেওয়া হবে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনাভাইরাসের কারণে প্রায় ১৪ মাস ধরে বন্ধ থাকা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে জানা নেই কারো। তবে সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ২৯ মে পর্যন্ত ছুটি থাকবে। কিন্তু এরপর স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার কথা থাকলেও খুলছে না। ফলে এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষা কবে হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জানা গেছে, করোনা সংক্রমণ পরিস্থিতি এখনও ঊর্ধ্বমুখী। এ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে বলে সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছে। এমনকি আগামী জুনজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। ফলে এ দুই পাবলিক পরীক্ষাও সংকটে পড়ে গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, করোনা সংক্রমণ যদি পাঁচ শতাংশের নিচে নামে, তাহলে প্রথমে শুধু এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শ্রেণি কার্যক্রম শুরু হতে পারে। এবার তাদেরকে অটোপাস দেওয়ার সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসায় ক্লাস করাতে তোড়জোড় চলছে। তবে কবে ক্লাস শুরু হবে, আর কবে পরীক্ষা নেওয়া যাবে তা জানা নেই কারো। কারণ এখনও দেশে করোনাভাইরাস সংক্রমণের হার আট শতাংশের ওপর। আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণের হার।