প্রচ্ছদ দৈনিক খবর

শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, তথ্যপ্রযু’ক্তি নির্ভর চতুর্থ শিল্প বিপ্লবের যুগে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কারণ আত্মনির্ভরশীল নাগরিকরাই আমাদের উন্নত সমাজ,

রাষ্ট্র তথা সমৃদ্ধ জাতি উপহার দিতে পারে।রোববার ভা’র্চুয়াল প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস রোভা’র অঞ্চলের আঞ্চলিক ট্রেনার্স কনফারেন্সে প্রধান অ’তিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

ড. মো. মশিউর রহমান বলেন, স্কাউটিং একটি সেবামূলক আ’ন্দোলন। উনবিংশ শতাব্দিতে ব্যাডেন পাওয়েল এ আ’ন্দোলনের সূচনা করেন। এই আ’ন্দোলনের মধ্য দিয়ে একজন শিক্ষার্থী নিজেকে মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে তৈরি করতে পারে। কোভিড-১৯ করো’না মহামা’রিতে এর প্রয়োজনীয়তা আরও বেশি। কারণ শিক্ষার্থীরা ঘরে আছে। এই সময়ে তারা সৃজনশীল ভাবনা ও নতুন নতুন উদ্ভাবনী কর্মকা’ণ্ডের সঙ্গে যু’ক্ত হতে পারে।

উপাচার্য আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও তাদের যে মানবিক আদর্শ ও মানবিক গুণাবলি চর্চা সেটা তো আর থেমে থাকতে পারে না। তাদেরকে মনে রাখতে হবে সৃজনশীলতাকে কোনকিছু দিয়েই আ’ট’কে রাখা যায় না। এই কোভিডকালীনে মানবিক গুণাবলির বিকাশে স্কাউট অ’ত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

করো’নাকালীন রোভা’র স্কাউট সদস্যগণ জে’লা প্রশাসনকে সহযোগিতা, জনসাধারণকে সচেতন করাসহ দেশব্যাপী সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য উপাচার্য উপস্থিত ট্রেইনারবৃন্দকে ধন্যবাদ জানান। রোভা’র অঞ্চলের সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন-আদর্শ ও তার স্বপ্ন বর্তমান প্রজন্মের নিকট পৌঁছে দেয়ার নিমিত্তে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে কর্মসূচি গ্রহণ করার উপর গুরুত্বারোপ করেন উপাচার্য।