প্রচ্ছদ দৈনিক খবর

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

চীনের উহান শহর থেকে বিষবাষ্পের মতো গোটা বিশ্বে ছড়িয়ে পড়া করো’নাভাই’রাসের ঢেউ বাংলাদেশে আছড়ে পড়ে গত বছরের মা’র্চের ৮ তারিখে। আর করো’নার প্রথম আ’ঘাতটিই সইতে হয় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে। প্রথম ধাক্কাতেই বন্ধ ঘোষণা করতে হয় প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সব বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাগুলো।

শিক্ষাখাত ছাড়া বাকি সব খাত স্বাস্থ্যবিধি মেনে বহু আগেই সচল হলেও ২০২০ সালের মা’র্চের ১৭ তারিখে বন্ধ হওয়া শিক্ষাক্রম ১৫ মাস পরে এসে আজও অচল-ই রয়ে গেছে! ফলে দেশব্যাপী হল-ক্যাম্পাস খোলার দাবিতে আ’ন্দোলনে নেমেছে কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা।

এদিকে আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজে’লা গড়পাড়া হাইস্কুল মাঠে উপজে’লা প্রশাসন ও উপজে’লা প্রা’ণী সম্পদ কার্যালয়ের আয়োজনে প্রা’ণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘মহামা’রি করো’নার এ সময়ে প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। অথচ আম’রা কিন্তু পরীক্ষা নিয়েছি (মেডিকেল ভর্তি পরীক্ষা)। কারণ আম’রা মনে করি জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে যাওয়া মানে বিশাল ক্ষতি। তবুও বন্ধ রাখতে হচ্ছে। এটা শুধুমাত্র করো’নার কারণে। সংক্রমণটা আরেকটু কমলে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।’

‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত ইনশাআল্লাহ আম’রা খুব তাড়াতাড়ি নেবো। কারণ করো’নার চিকিৎসার ওষুধের কোনো অভাব আমাদের ছিল না এবং এখনো আল্লাহর রহমতে অভাব নেই’ বলেন স্বাস্থ্যমন্ত্রী।

শুধু টিকা দিয়েই করো’না নিয়ন্ত্রণ সম্ভব নয় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানতে হবে। সবাই মিলে চেষ্টা করলে বাংলাদেশ থেকে করো’না নিয়ন্ত্রণ করা সহ’জ হবে।’

জাহিদ মালেক বলেন, ‘​ভা’রতে ৩ লাখ, আ’মেরিকার মতো দেশে ৬ লাখ অথচ আমাদের দেশে মাত্র ১২ হাজার মানুষ করো’নায় মা’রা গেছে। ভা’রতের সঙ্গে প্রায় ৭ গুণ পপুলেশন পার্থক্য। আম’রা অনেক ভালো আছি। ওদের সঙ্গে যদি সমান মিলাতে যাই তাহলে আমাদের মৃ’ত্যু হওয়ার কথা ছিল ৮৪ হাজার লোক।’

তিনি বলেন, ‘যেসব দেশে করো’না নিয়ন্ত্রণে আছে, তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ভালো আছে। আর যাদের করো’না নিয়ন্ত্রণে নেই, তারা বি’ধ্বস্ত হয়ে গেছে। কাজেই আমাদের সবাইকে চেষ্টা করতে হবে করো’না নিয়ন্ত্রণে রাখতে।’