প্রচ্ছদ দৈনিক খবর

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবির বিষয়টি মন্ত্রণালয় অবগত: শিক্ষা সচিব

3
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। সর্বশেষ দফায় আগামী ২৯ মে পর্যন্ত ছুটি বৃদ্ধি করা হয়েছে। লকডাউন বৃদ্ধি পাওয়ায় এ ছুটি আরও বাড়তে পারে বলে ইতিমধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আন্দোলন শুরু করেছেন।

অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সোমবার রাজধানীসহ সারাদেশে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা কলেজ, ইডেন কলেজ, ঢাকা সিটি কলেজসহ ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সোমবার সকালে ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলন ও দাবির বিষয়টি অবগত আছেন জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেছেন, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন মহলের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় অবগত আছে।

তিনি বলেন, এ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বা খোলার বিষয়ে সব সিদ্ধান্ত করোনা মোকাবিলায় গঠিত পরামর্শক কমিটি ও আন্ত:মন্ত্রণালয়ের মতামতে করা হয়েছে। এ মুর্হূতে করণীয় কী, তা দ্রুতই জানিয়ে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী এ ব্যাপারে ব্রিফিং করবেন বলেও জানান তিনি।