প্রচ্ছদ দৈনিক খবর

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ইঙ্গিত, প্রস্তুতি নিতে নির্দেশনা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করো’না সংক্রমণ নিয়ন্ত্রণে এলে জুন-জুলাইয়ে খুলতে পারে স্কুল-কলেজ। এজন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সংশ্লিষ্টরা বলছেন স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করতে এরইমধ্যে প্রস্তুতি নেয়া হয়েছে। তবে ওই সময়ে সংক্রমণ বাড়তে পারে এমন আশ’ঙ্কা আইইডিসিআর-এর উপদেষ্টার।

এদিকে, পরিস্থিতি স্বাভাবিক হলেই নেয়া হবে এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা, এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। মহামা’রির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। তাই আসবাবে জমে গেছে ধুলো-ময়লা। এরই’মাঝে স্বাস্থ্যবিধি মেনে কয়েক দফা প্রস্তুতি নেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান খোলার। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় তা আর হয়নি। তবে করো’না সংক্রমণ নিয়ন্ত্রণে এলে জুন-জুলাই নাগাদ স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নিতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।

এবার ২৩ লাখ এসএসসি ও ১৮ লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেয়ার কথা রয়েছে। করো’না পরিস্থিতি স্বাভাবিক হলেই নেয়া হবে এই দুটি পরীক্ষা। কোনোভাবেই এবার অটোপাশ নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সূত্র, যমুনা টিভি।