প্রচ্ছদ বিনোদন

‘শরীরচর্চা ও সেক্স’ ছাড়া থাকতে পারেন না সলমন, বিয়ে না করেও কীভাবে চাহিদা মেটান ভাইজান, শুনে হতবাক করণ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বলিউডের জনপ্রিয় অভিনেতা সলমন খান(Salman Khan)। বিগত কয়েক বছর ধরে তিনি দর্শকদের উপহার দিয়ে চলেছেন একের পর এক সুপারহিট সিনেমা। তার বয়স ৫০ পেরোলেও গ্ল্যামার হার মানাতে পারে যে কোনো তরুণ অভিনেতাকে। তাইতো সচরাচর লাইমলাইটে উঠে আসেন তিনি। এছাড়াও তার ব্যক্তিগত জীবন নিয়ে অনুগামীদের মধ্যে কৌতুহল থাকে সর্বদাই।

এই পরিস্থিতিতে সামনে এসেছে এমন কিছু গোপন তথ্য, যা শুনে অবাক হয়ে গিয়েছেন সবাই। আসলে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পুরনো সাক্ষাৎকার। যার মাধ্যমে জানা গিয়েছে, ‘সেক্স ও শরীরচর্চা’ ছাড়া নাকি এক মুহূর্ত বাঁচতে পারেন না বলিউডের ভাইজান। একটি রিয়েলিটি শো চলাকালীন তার দাদা আরবাজকে কয়েকটি প্রশ্ন করেছিলেন পরিচালক করণ জোহর।

সেই প্রশ্নগুলির মধ্যে একটা ছিল, “সেক্স ও শরীরচর্চা ছাড়া থাকতে পারেন না এমন একজনের নাম কী?” যার উত্তরে আরবাজ হঠাৎ করেই বলে ওঠেন তার ভাইয়ের নাম। যা শুনে হেসে ফেলেন স্বয়ং সলমনও। এরপর করণ তাদের প্রশ্ন করেন তাহলে কি এবার সালমানের বিয়ে করা উচিত? তবে তার উত্তরে দুজনেই ‘না’ বলেছেন।

সোশ্যাল মিডিয়ায় আরও একবার উঠে আসতে তুমুল ভাইরাল হয়েছে এই বিষয়টি। উল্লেখযোগ্য বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সলমন। যদিও তাদের একটিও পরিণতি পায়নি। তাইতো এই মুহূর্তে বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর তিনি। যদিও সলমন কবে বিয়ে করবেন বা আদৌ বিয়ে করবেন কিনা সেটিই এখন সবচেয়ে বড়ো প্রশ্ন।