
বাংলা সিনেমা জগতের ফেমাস নায়িকা অভিনেত্রী নুসরত জাহান। তিনি অভিনয় জগতে আসার পর থেকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। তবে এবার এই অভিনেত্রীর সুখী দাম্পত্য জীবন ভাঙ্গনের মুখে। বেশ কিছু মাস ধরে তাদের বৈবাহিক সম্পর্কে ঝামেলা চলছিল আর সেই কারণেই স্বামী নিখিলের সঙ্গে এক ছাদের তলায় থাকছেন না অভিনেত্রী। তবে নুসরত-নিখিলের সম্পর্ক ভাঙার পিছনে কিছু কারণ রয়েছে। অনেকে অভিনেতা যশ কেই এই কারণেই জন্য দায়ী করছেন।
অভিনেত্রীর ফ্যানদের দাবি যে বর্তমানে বিবাহিত নুসরত প্রেম করছেন অভিনেতা যশ দাশগুপ্তের সাথে এবং এই বিষয় নিয়ে টলিপাড়ায় গুঞ্জন উঠেছে। আর তারই মাঝে আবার যশ-নুসরতের ‘ডিকশনারি’ ছবি প্রচারের দিকে। এছাড়াও যশ-নুসরাত এখন টলিগঞ্জের ‘টক অফ দ্য টাউন’। যদিও এই বিষয় নিয়ে যশ-নুসরতের কোনো মাথা ব্যাথা ছিল না। তবে রুপালি পর্দার বাইরে থেকে এই জুটি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়।
বুধবার যশ-নুসরতের সোশ্যাল মিডিয়ার দেওয়াল দেখে অনেকেরই চোখ কপালে! এদিন দুপুরে যশের ক্যামেরায়বন্দি একটি ছবি পোস্ট করেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। যেখানে নুসরাতকে দেখা যাচ্ছে, লাল রঙা হুডি আর ডেনিম, চোখে চশমা, আর খোলা চুলে গিটার বাজাচ্ছেন। সেই ছবিটি তুলেছেন যশ। এই ছবির ক্যাপশনে লেখা- ‘গিটার বাজাও, মানুষ নয়’।
এই ছবি প্রকাশ্যে আসতেই হৈ চৈ পরে যায় নেটিজেনদের মধ্যে । এমনকি শুধু তাই নয়, নুসরাতের ছবি পোস্ট করার কিছুক্ষন পরেই দেখা যায় যশ নিজে তার একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, পাহাড়ের কোলে গাছের উপর ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছেন যশ । সাদা শার্ট আর জিনস,চোখে রোদচশমায় টলিউডের এই অভিনেতা। পাহাড়ের দিকে চোখ রাখা যশকে লেন্সবন্দি করেছেন নুসরাত। যদিও সে কথা যশ নিজেই জানিয়েছেন। ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সবচেয়ে কঠিন হল অন্তরের পাহাড়কে অতিক্রম করা’। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে যায়। এমনকি সত্যি তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে এই নিয়ে চলতে থাকে জোর সমালোচনা।












































