প্রচ্ছদ বিনোদন

‘লক্ষী বৌমা’ মীরা রাজপুতের প্রশংসায় পঞ্চমুখ শাহিদের মা, আবেগে ভাসলেন শাশুড়ি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

শাহিদ কাপুরের মা নীলিমা আজিম তার পুত্র বধূ মিরা রাজপুতের প্রশংসায় হলেন পঞ্চ মুখ। তিনি তার বৌমার প্রশংসা করে বলেন ‘গোটা সংসারটাকে এক হাতে আগলে রেখেছেন মীরা’ সেই সাথে তিনি তার পুত্রবধূকে ‘লক্ষ্মী বৌমা’ বলে উল্লেখ করেছেন। নীলিমা আরও জনিয়েছেন যে তার বৌমা বাজে ব্যবহার ও অকারণ মনোযোগ আকর্ষণ করা থেকে ১০০ হাত দূরে থাকেন।

প্রসঙ্গত, ২০১৫ সালে বড় ছেলে শাহিদ কাপুরের সাথে সাত পাকে বাধা পড়েন মীরা। বর্তমানে তারা সুখে সংসার করছেন তাদের দুই পুত্র অন্য মিশা ও জৈন কে নিয়ে।

শাশুড়ি নীলিমা তার বৌমা মীরার কথা বলতে গিয়ে বলেন “এ যেন হঠাৎ করেই এক মনের মতন এক আদর্শ সন্তানকে পেয়ে যাওয়া। যে সন্তানকে জন্ম দিতে হয়নি, কোনও কষ্ট সহ্য করতে হয়নি,বড়ও করতে হয়নি অথচ সেই ‘সন্তান’ হঠাৎ করেই তোমার জীবন জুড়ে থাকে। এ এক অপূর্ব উপহার!”

সেই সাথে বৌমাকে নিয়ে গর্বিত মা জানিয়েছেন যে শাহিদ তার জীবনে সবথেকে শ্রেষ্ট উপহার এনে দিয়েছে। মীরা কে তিনি ফ্যামিলি পার্সনের তকমা দিয়ে জানিয়েছেন যে সংসারের প্রতিটা কাজ মীরা নিজের উদ্যোগেই সারেন। এমনকি বাড়িতে সন্তানের জন্মদিনের অনুষ্ঠানও সারেন মীরা নিজ হাতেই। মীরার বুদ্ধি ও সচেতনতার প্রশংসা করেন শাশুড়ি। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে সহজেই বোঝা যায় শাশুড়ি ও বৌমার মধ্যে মিল কতটা। সব মিলিয়ে শাহিদ এখন মা ও পরিবারকে নিয়ে খুব সুখেই আছেন।