প্রচ্ছদ দৈনিক খবর

লকডাউন করতে হলে করার মত করতে হবে: শাহজাহান খান

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ঈদের আগেই লকডাউন তুলে নিয়ে গণপরিবহন চালুর দাবি জানিয়েছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহ’জাহান খান। তিনি দাবি করেছেন, লকডাউন তুলে নিলেও স্বাস্থ্যবিধি মানবেন চালক ও শ্রমিকরা।

লকডাউনের বিষয়ে তিনি বলেন, আম’রা কিন্তু লকডাউনের বিরোধিতা করছি না। লকডাউন যদি করতে হয় করার মতো করতে হবে। আর যদি শিথিল করতে হয় তাহলে সবার জন্য শিথিল করতে হবে।

ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শাহ’জান খান বলছেন, অ’তীত অ’ভিজ্ঞতা থেকে এবার কঠোর স্বাস্থ্যবিধি মানাতে বাধ্য করা হবে সবাইকে।
স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করবে। এ নিশ্চয়তা দিতে চাই, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আম’রাও খুব কঠোর ব্যবস্থা নেব।

তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মোশতাক হোসেনের মতে, গণপরিবহন চালুর আগে সরকারকে ব্যাপক প্রস্তুতি নিতে হবে। না হলে আবারও বাড়তে পারে সংক্রমণ।

এদিকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, ঈদের আগে পরিবহন চালুর কথা ভাবছে সরকার। তবে সবাইকে ধৈর্য ধ’রার আহ্বান জানান তিনি।