প্রচ্ছদ বিনোদন

লকডাউনের জেরে বন্ধ শ্যুটিং, তবে বন্ধ হবে না ‘মিঠাই’! এবারে প্রকাশ্যে এলো আসল সত্য

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

জী বাংলায় ‘মিঠাই’ ধারাবাহিক সকলের প্রিয় হয়ে উঠেছে। তাদের দুজনের প্রেমের রসায়ন ধরে রেখেছে দর্শকদের। গল্পে আসছে একের পর এক নতুন মোড়,এছাড়াও দর্শকরা অপেক্ষায় আছে সিদ্ধার্থ আর মিঠাই এর ডিভোর্স আদৌ হয় কিনা।এমত অবস্থায় যদি শ্যুটিং বন্ধ থাকে তবে বিনোদনের কি হবে! মিঠাই বলে দিয়েছে যে মিষ্টির দোকান লক ডাউনে খোলা থাকলে মিঠাই সম্প্রচারিত হবে।‘কাকলি ফার্নিচার’-এর মতো মিঠাই ধারাবাহিকের এই মিম যথেষ্ট ভাইরাল।এদিকে সৌমিতৃষা সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে ছড়িয়ে দিয়েছেন, ‘জি বাংলার সব প্রিয় শো-এর নতুন পর্ব লকডাউনেও!’


চলতি বছরেই জী বাংলার পর্দার নতুন ধারাবাহিক মিঠাই শুরু হয়ে গেছে। আর ইতিমধ্যেই মিঠাই সকলের মন জয় করে নিয়েছে। ধারাবাহিকে তার চরিত্র দর্শকদের আকৃষ্ট করে। টিআরপিতেও জায়গায় করে নিয়েছে মিঠাই। ধারাবাহিকে মিঠাই একজন চঞ্চল মেয়ে সে মিষ্টির কারিগর। নানারকম মিষ্টি বানাতে পারে সে। কিন্তু বাস্তব জীবনে গ্যাস ও জ্বালাতে পারেন না অভিনেত্রী।

ধারাবাহিকে মিঠাইয়ের বিপরীতে সিড যে কিনা একদম রাগি ও গোমড়ামুখো। মিঠাই একই সারা বাড়িকে মাতিয়ে রাখে। বনেদি বাড়ির সকলেরই বেশ প্রিয় মিঠাই। কিন্তু সবথেকে বেশি প্রিয় দাদুর কাছে। বর্তমানে মোদক পরিবারের মিষ্টির ব্যবসার হাল ধরেছে মিঠাই। কিন্তু যতই করুক না কেন সিদ্ধার্থবাবুর মন পায় না মিঠাই। অবশ্য তার জন্য মিঠাইয়ের মন খারাপ হলেও সে সহজে তা প্রকাশ করে না। কিন্তু মিঠাই সিড অর্থাৎ সিদ্ধার্থের নকল করতে একদম ওস্তাদ।

এদিকে সিদ্ধার্থ অর্থাৎ সিড-এর মিঠাইকে যে পছন্দ নয় তা বাড়ির সকলেই জানেন। তাছাড়া সিড-এর গার্লফ্রেন্ডও আছে। সেও পাখির চোখে তীর তাকে করে বসে আছে মিঠাইয়ের থেকে সিডকে আলাদা করতে পারলেই তার সাথে আর কে পায়। সে বিয়ে করে নেবে সিডকে। কিন্তু এ কি? এর মাঝেই ঘটলো বিপত্তি। সিডের দাদু একদম ডিভোর্সের পেপার নিয়ে হাজির। দাদু মিঠাই রা সিডকে সই করতে বললেন সেই কাগজে। সিড সইও করে দিয়েছিল সেই পেপারে।