প্রচ্ছদ দৈনিক খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কী কী খাবেন?

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনাভাইরাস থেকে বাঁচতে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার, সোশ্যাল ডিসট্যান্সিং পালনের পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করাও খুবই প্রয়োজন। ইমিউনিটি পাওয়ার দুর্বল হলে আপনি সহজেই করোনায় আক্রান্ত হতে পারেন। রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে আজ থেকে এগুলি খাওয়া শুরু করু করতে পারেন।

আমলকি বা আমলকির পাউডার
আমলকিতে ভিটামিন সি পাওয়া যায়। আর, ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। প্রতিদিন ১-৩ গ্রাম আমলকি পাউডার সেবন করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

গিলয় পাউডার
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গিলয় পাউডারও খুব কার্যকর। গিলয়-তে অ্যান্টিঅক্সিড্যান্ট পাওয়া যায়। প্রতিদিন গিলয় পাউডার সেবন করুন। গিলয় পাউডারযুক্ত পানি পান করুন।

চ্যাবনপ্রাশ
ইমিউনিটি বাড়াতে চ্যাবনপ্রাশ খুব কার্যকর। প্রতিদিন এক চামচ চ্যাবনপ্রাশ খান। এতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে।

হলুদের সাথে গরম দুধ
হলুদ ও দুধ, উভয়ই আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারি। হলুদ দুধ পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। তাই রোজ এটি পান করুন।

তুলসী পাতা ও দারুচিনি
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তুলসী পাতা ও দারুচিনির জুড়ি নেই। তাই প্রতিদিন এক কাপ তুলসী পাতা ও দারুচিনি মিশিয়ে এক কাপ পান করতে পারেন।

অশ্বগন্ধা পাউডার
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অশ্বগন্ধা খুব কার্যকর। অশ্বগন্ধা পাউডার সেবন করে সংক্রমণ থেকে বাঁচা যায়। দিনে দু’বার গরম জলে অশ্বগন্ধা পাউডার মিশিয়ে এটি গ্রহণ করুন।