প্রচ্ছদ দৈনিক খবর

রায়হান রাফির সিনেমায় আরিফিন শুভ, নায়িকা কে?

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

এ প্রজন্মের মেধাবী ও জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি৷ ‘পোড়ামন ২’ দিয়ে তিনি অ’ভিষিক্ত হন৷ এরপর নিজের কাজের মুন্সিয়ানা দেখিয়েছেন ‘দহন’সহ বেশ কিছু সিনেমায়৷

এ পরিচালক এবার নতুন মিশনে নামছেন। সে মিশনে তার তুরুপের তাস জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক আরিফিন শুভ৷ অর্থাৎ রাফির নতুন সিনেমায় নায়ক হিসেবে দেখা যাবে ঢাকাই সিনেমা’র এই ‘মাসলম্যান’কে৷পাশাপাশি সঞ্জয় সমাদ্দার নামে এক নতুন নির্মাতার সিনেমাতেও দেখা যাবে শুভকে। এ সিনেমায় শুভ’র সঙ্গে দেখা যেতে পারে নন্দিত অ’ভিনেতা মোশাররফ করিমকেও।

বেশ কিছু সূত্র এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।এদিকে এ ব্যাপারে পরিচালক রায়হান রাফি, সঞ্জয় সমাদ্দার দুজনেই নিরব রয়েছেন। নায়ক শুভ-ও নতুন ছবিগুলোর ব্যাপারে মুখ খুলছেন না৷

জানা গেছে, আজ ২৭ এপ্রিল সন্ধ্যায় একটি সিনেমা’র ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে৷ জানা যাবে ছবির নাম ও শিল্পীদের বিস্তারিত তালিকা। জানা যাবে এ ছবির নায়িকার নাম ও শুভ’র চরিত্র স’ম্পর্কেও।

প্রসঙ্গত, বর্তমানে ‘মিশন এক্সট্রিম’ নামে একটি সিনেমা’র দুটি সিক্যুয়েল মুক্তির অ’পেক্ষায় আছে শুভ’র। এছাড়াও তিনি কাজ করছেন ‘বঙ্গবন্ধু’ সিনেমায়। এখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে হাজির হবেন শুভ।