ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিছিন্ন ইউনিয়ন ঢালচর থেকে ৫০ পরিবারকে উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ৯টার তাদের উদ্ধার করে কোস্টগার্ড চরমানিকা আউট পোস্ট।
এদিকে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ও চরকুকরী মুকরী ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন চরপাতিলা থেকে ৪০ পরিবারকে পানিবন্দি থেকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়েছেন।
চরমানিকা আউটপোস্ট কন্টিনজেন্ট কমান্ডার চিপ পেটি অফিসার জমির উদ্দিন জানান, তারা জীবনের ঝুঁকি নিয়ে ঢালচর থেকে ৫০ পরিবারকে উদ্ধার করে চরমানিকার কচ্ছপিয়া ঘাটে আনলে উদ্ধারকৃত পানিবন্দি মানুষ তাদের আত্নীয়-স্বজনের বাড়িতে চলে যায়।
আরও বপরুন=শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ইতহাস গড়া তামিম ইকবালের নেতৃত্বাধীন দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার দিবারাত্রির ম্যাচে শ্রীলংকাকে ১০৩ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। ম্যাচ জয়ের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিনন্দন বার্তা পাঠান।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শ্রীলংকাকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় হারিয়ে আইসিসির ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল বাংলাদেশ ক্রিকেট দল।













































