টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ আয়োজন নিয়ে বেশ ঝামেলায় পড়েছে ভা’রত। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, আইসিসির মঙ্গলবারের সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে ভা’রতকে।
এই সময়ের মধ্যেই বিশ্বকাপ আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে তাদেরকে। তবে শেষ পর্যন্ত খেলা যেখানেই হোক, মূল আয়োজক থাকবে ভা’রতই।এদিকে আইসিসির বেশিরভাগ বোর্ড সদস্যের চাওয়া ছিল, এই সভায়ই ভা’রত থেকে বিশ্বকাপ সরানোর সিদ্ধান্ত নিয়ে ফেলা।
তবে ভা’রতীয় বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গু’লির অনুরোধের পর তাদেরকে সময় দেওয়া হয়। সৌরভ সভায় জানান, ভা’রতের কোভিডের সংক্রমণ কমতে শুরু করেছে বলে তারা ভা’রতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আশার আলো দেখতে পাচ্ছেন।
তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ওই সময় ভা’রতে কোভিডের তৃতীয় ঢেউ আসতে পারে। আইসিসির মূল শ’ঙ্কার জায়গা এখানেই। তাছাড়া, অনেক দেশই করো’নার সংক্রমণ এড়াতে ভা’রতের সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ করেছে। সেক্ষেত্রে দেশটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করলে আইসিসিকে বেশ ঝামেলা পোহাতে হতে পারে।
তবে বিশ্বকাপের জন্য ভা’রত মোট ৯টি ভেন্যুর নাম প্রস্তাব করেছে আইসিসির কাছে। গত এপ্রিলে ভেন্যুগুলো পরিদর্শনে যাওয়ার কথা ছিল ক্রিকে’টের নিয়ন্ত্রক সংস্থার ক’র্তাদের। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। এতগুলো ভেন্যুতে যাওয়ায় ভ্রমণের প্রবল ঝুঁ’কির কথা তুলে ধ’রা হয়েছিল তখন।
আসল কথা, মূলত আর্থিক কারণেই নিজ দেশে বিশ্বকাপ আয়োজনে ম’রিয়া ভা’রত। বিশ্বকাপের প্রতি ম্যাচের জন্য স্রেফ আয়োজক হিসেবেই আড়াই থেকে তিন লাখ ডলার পাবে ভা’রত। সঙ্গে অন্যান্য আয় তো আছেই। অন্য দেশে আয়োজন করলে সেই আয় ভাগাভাগি করতে হবে।













































