প্রচ্ছদ দৈনিক খবর

যেভাবে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান নুসরাত-যশ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

টালিউডের নায়িকা নুসরাত মা হওয়া নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। নুসরাতের সন্তানের বাবা তার বন্ধু যশ-এমন খবর চাউর হয়েছে কয়েকদিন থেকে। এবার জেনে নিন যশের সঙ্গে যেভাবে ঘনিষ্ট সম্পর্কে জড়ান নুসরাত।টালিগঞ্জের নায়িকা সাংসদ নুসরাত এর আগে প্রেম, বিয়ে, বিচ্ছেদের একাধিক ঘটনা নিয়ে আলোচনায় এসেছেন। কিন্তু এবার অন্যরকম খবর ছড়িয়েছে নুসরাতকে নিয়ে। আর তা হচ্ছে, তিনি মা হতে চলেছেন। কিন্তু এই ‘সন্তানের জন্মদাতা কে’ এ নিয়ে চলছে নানা মুখরোচক আলোচনা।

প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান এবং ব্যবসায়ী নিখিল জৈন। ২০১৯ সালে তুরস্কে গিয়ে বিয়ে করছিলেন তারা। যদিও বিয়ের রেজিস্ট্রেশন হয়নি। বিয়ের কয়েক মাস পরেই আচমকা শোনা যায় নুসরাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুঞ্জন, নিখিলের সঙ্গে মনোমালিন্য হওয়ায় আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন অভিনেত্রী। তবে নুসরাত জানিয়েছিলেন, সে সব গুজব। তার শরীর খারাপ হয়েছিল, তাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

কিন্তু দাম্পত্যের নতুন দিনের রেশ কাটতে বেশি দিন লাগেনি। তার মাঝেই আবার প্রেমে পড়েন নুসরাত। অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নাম জড়িয়েছে তার। তার আগে থেকেই পর্দায় দু’জনের সমীকরণ নিয়ে দর্শকদের মধ্যে মাতামাতি ছিল। পর্দার প্রেম ধীরে ধীরে বাস্তবে পরিণত হলো। একসঙ্গে ছবিতে কাজ করতে গিয়েই যশের প্রেমে পড়েন নুসরাত।

২০১৭ সালে যুগলের প্রথম ছবি- ‘ওয়ান’। তখন থেকে তাদের আলাপ, বন্ধুত্ব। তারপর ২০২০ সালে ‘এসওএস কলকাতা’-র শুটিংয়ের সময় থেকে ঘনিষ্ঠতা বাড়ে যশ এবং নুসরাতের মধ্যে। যশের সঙ্গে অজমীর দরগাতে গিয়েছিলেন নুসরাত। দু’জনের একসঙ্গে যাওয়ার ভিডিও ভাইরালও হয়েছিল। এরপর মদন মিত্রের সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরেও দেখা যায় ‘যশ-নুসরাত’-কে।

এরপরে দ্রুত বদলে যেতে থাকে নিখিল-নুসরতের সম্পর্কের সমীকরণ। নুসরাত বালিগঞ্জের ফ্ল্যাটে একা থাকতে শুরু করেন। যশ এখন বেশির ভাগ সময় ওই ফ্ল্যাটেই নুসরাতের সঙ্গে সময় কাটান। স্বামী নিখিল জৈনের সঙ্গে দাম্পত্যে ফাটল ধরে। এখন প্রায় ৬ মাস একসঙ্গে থাকেন না তারা।নুসরাতের সঙ্গে যশের ঘনিষ্ঠতাকে ‘নোংরামি’ বলেও কটাক্ষ করা হয়েছিল তখন। সেই আক্রমণের রেশ এখনও কাটেনি। রাজনৈতিক দায়িত্ব বা পোশাক নিয়ে তো বটেই, যশের সঙ্গে নাম জড়িয়ে বার বার কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।

কিন্তু তাদের প্রেমের গুঞ্জনে নুতন মোড় এলো ভারতের বিধানসভা নির্বাচনের সময়ে। তৃণমূল সাংসদ নুসরাত সঙ্গে প্রেম চলাকালীন সবাইকে চমকে দিয়ে আচমকাই বিজেপিতে যোগ দেন যশ। বিধানসভা ভোটে লড়াইও করেন। যদিও জিততে পারেননি। কিন্তু তাতে যুগলের সম্পর্কে কোনো ভাঙ্গন ধরেনি। নির্বাচনী প্রচারের মাঝে তারা ‘ডেট’-এও গিয়েছেন।