প্রচ্ছদ দৈনিক খবর

যশোরে ভারতফেরত দুই যাত্রীর শরীরে ‘ভারতীয় ধরন’ শনাক্ত

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভা’রতফেরত যাত্রীদের মধ্যে দুইজনের শরীরে ভা’রতীয় ভেরিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে।

শনিবার (০৮ মে) জোনাম সেন্টারের পিসিআর ল্যাবে পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন যশোর বিজ্ঞান ও প্রযু’ক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেন।

এ অবস্থায় ওই দুই রোগীকে আলাদা করে চিকিৎসা দেয়ার পাশাপাশি ভা’রত থেকে ফেরার পথে তার সংস্প’র্শে আসা সব ব্যক্তিকে কোয়ারেন্টাইনে নিয়ে নমুনা পরীক্ষার পরাম’র্শ দেয়া হয়েছে।

করো’নার প্রাদুর্ভাব রোধে ভা’রতের সাথে সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার পর গত ২৬ এপ্রিল থেকে আ’ট’কে পড়া বাংলাদেশিরা বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরছেন। গত ৪ মে পর্যন্ত বেনাপোল সীমান্ত দিয়ে এক হাজার ৫৭৭ জন দেশে ফিরেছেন।

যাদের বেনাপোলসহ যশোর জে’লা ও পার্শ্ববর্তী চার জে’লার হোটেলসহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ১৬জন করো’না পজিটিভ যাত্রীকে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযু’ক্তি বিশ্ববিদ্যালয়ের জোনাম সেন্টারের পিসিআর ল্যাবে পরীক্ষায় পাঠানো হয়।

এর মধ্যে তিনজনের নমুনা পজিটিভ এসেছে। এ তিনজনের মধ্যে দুইজনের শরীরের করো’নার ভা’রতীয় ধরনের অস্তিত্ব মিলেছে বলে নিশ্চিত করেছেন জোনাম সেন্টারের সহযোগী পরিচালক প্রফেসর ড. মো. ইকবাল কবীর জাহিদ।

তিনি বলেন, ভা’রতীয় ধরনের নম্বর হলো বি ১.৬ ১৭.২। তবে এটি ডাবল মিউট্যান্ট নয়। ভা’রতের প্রায় ২০ শতাংশ মানুষ এ ভেরিয়েন্টে আ’ক্রান্ত। ইউকে’তে এটি ছিল ৫৯ শতাংশ। তারপরও এ ভেরিয়েন্টের সংক্রমণ রোধে সতর্ক হতে হবে।

এই অধ্যাপক আরও বলেন, আম’রা আশা করছি যারা ভা’রত থেকে ফিরতে তাদের পরীক্ষার পাশাপাশি পৃথক পরিবহন ব্যবস্থায় কোয়ারেন্টাইনে নিতে হবে এবং নেগেটিভ না হওয়া পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখতে হবে।

এদিকে যশোর বিজ্ঞান ও প্রযু’ক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, যশোর জেনারেল হাসপাতা’লে থাকা ওই দুই রোগীকে আলাদা করে চিকিৎসা দেয়ার পাশাপাশি ভা’রত থেকে ফেরার পথে তার সংস্প’র্শে আসা সব ব্যক্তিকে কোয়ারেন্টাইনে নিয়ে নমুনা পরীক্ষার পরাম’র্শ দেয়া হয়েছে। আম’রা যে দুইজনের নমুনায় ভা’রতীয় ভেরিয়েন্ট মিলেছে তাদের নমুনার হোল জিনোম সিকোয়েন্স করার উদ্যোগ নিয়েছি।

যশোর জেনারেল হাসপাতা’লের তত্ত্বাবধায়ক ডা. দিলিপ কুমা’র রায় বলেন, আম’রা যশোর বিজ্ঞান ও প্রযু’ক্তি বিশ্ববিদ্যালয়ের জোনাম সেন্টারের পিসিআর ল্যাব ও আইইডিসিআরে নমুনা পাঠানো হয়েছিল। বিষয়টি আইইডিসিআর’কে অবহিত করা হয়েছে।