প্রচ্ছদ দৈনিক খবর

ম্যাচ স্থগিতের পর এবার বন্ধ হচ্ছে আইপিএল!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সারা ভারত জুড়ে বর্তমান সময়ের করোনার যে প্রকোপ তা এবার আঘাত হেনেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসরে। কলকাতার বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়ের কোভিড -১৯ পজিটিভ পাওয়ার পরে আবারও এই ভাইরাসের ধাক্কা খেয়েছিল চেন্নাই সুপার কিংস দলের তিন সদস্যও।

জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর খবর মতে সিএসকে-র তিন সদস্য কোভিড পজিটিভ বলে প্রমাণিত হয়েছে, যদিও কোনও খেলোয়াড়ই এতে জড়িত নেই। জানা গিয়েছে, গত রবিবার করোনা পরীক্ষায় ফলাফলে মিলেছে, চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন, বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি এবং বাস পরিস্কার করা এক কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।

আর আজ আবারও তারা টেস্ট করিয়েছেন, এবং এতে যদি আবার পজিটিভ আসেন, তাহলে আইসোলেশনে চলে যেতে হবে এই তিন সদস্যকে। ইতিমধ্যে করোনার কারণে আজকের কলকাতা-ব্যাঙ্গালুরুর মধ্যকার রাতের ম্যাচটি স্থগিত ঘোষনা করা হয়েছে। এভাবে করোনার প্রকোপ আইপিএলে বাড়তে থাকলে বন্ধ হতে পারে এবারের আসর। কেননা, খেলার থেকে বেশি গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের প্রাণ। করোনার কারণে অবশ্যই ঝুঁকি নিতে চাইবে না তারা।

আজকের ম্যাচের নতুন সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে। অস্ট্রেলিয়ার কিছু ক্রিকেটার ইতিমধ্যে আইপিএল ছেড়ে দেশে চলে গেছেন এছাড়া বিদেশি ক্রিকেটারদের মধ্যে করোনাভীতি দেখা দেওয়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন নিজেদের টাকায় বাড়ি ফিরতে।