প্রচ্ছদ দৈনিক খবর

মুশফিক’কে আউট না দেওয়ায় লাথি মেরে উ’ই’কে’ট ভাঙলেন সা’কি’ব

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাংলা ম্যাগাজিন রিপোর্ট:-রীতিমত ধুঁকছে আবাহনী। ৯ রানেই ৩ উইকেট হারিয়ে মুশফিকের দল। তিনটি উইকেটেই দখল করেছেন স্পিনার শুভাগত হোম। ২.৫ ওভারে ১৫ রানের খরচায় তিন উইকেট

দখল করেছেন তিনি। শুভাগত হোমের বিপক্ষে আবাহনীর ব্যাটসম্যানরা যখন টালমাটাল, তখন তেমন একটা সুবিধা করে উঠতে পারেননি না সাকিব আল হাসান। অবশ্য মাত্র ১ ওভার করেছেন তিনি। ১০ রান দিয়েছেন। এতেই মেজাজ হারিয়ে এক কাণ্ড ঘটিয়ে বসেছেন। আবাহনী অধিনায়ক মুশফিককে আউট করতে না পেরে উইকেটে লাথি

মেরে বসেছেন তিনি। পঞ্চম ওভারে বল হাতে তুলে নেন সাকিব । ওভারের পঞ্চম বলটিই আঘাত হানে মুশফিবের প্যাডে। এলবিডব্লিউয়ের আবেদন করেন সাকিব। কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি। এতেই ক্ষেপে যান সাকিব। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট সাকিব রাগে ক্ষোভে উইকেটে লাথি মেরে ননস্ট্রাইকের উইকেট ভেঙে ফেলেন। এতেই ক্ষান্ত হননি তিনি, আম্পায়ারের দিকে রাগত ভঙ্গিতে তাকিয়ে কিছু কথা বলতে থাকেন। বেশ কিছু সময় এমন অক্রিকেটীয় আচরণ করেন সাকিব।