প্রচ্ছদ দৈনিক খবর

মুগ্ধতা ছড়াচ্ছে মহাকাশ স্টেশন থেকে তোলা ইস্তানবুলের ছবি!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ স্টেশন থেকে তোলা ছবিগুলো সবসময়ই অসম্ভব সুন্দর উঠে। যা মানুষকে ক্ষণিকের জন্য এক অন্য দুনিয়ায় নিয়ে চলে যায়। সম্প্রতি দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং ওরিওন নীহারিকার ছবি তুলেছিল তারা। যেগুলো মনমুগ্ধকর। এবার তুরস্কের ইস্তানবুলের একটি ছবি প্রকাশ করেছে নাসা।

গত ২৭ মে এক ইন্সটাগ্রাম বার্তায় ছবিটি শেয়ার করা হয়েছে। সেটিতে ফুটে উঠেছে, রাতের অন্ধকারে ইস্তানবুল শহরের মনমুগ্ধকর সৌন্দর্য্য। যা আপনার মনে একবারের জন্য হলেও শহরটির প্রতি মুগ্ধতা ছড়াবে এবং সেখানে গিয়ে ঘুরে আসার জন্য মনকে নাড়া দেবে।নাসার পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, হায়, ইস্তানবুল। আপনি জ্বলজ্বল করছেন! গত ১০ মে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ছবিটি তোলা হয়েছে। যা কৃষ্ণ সাগর থেকে ২৬৩ মাইল উপরে অরবিটে অবস্থিত।

ফটোগ্রাফটি এটাই দেখাচ্ছে যে সময়ের সাথে সাথে গ্রহটি (পৃথিবী) কীভাবে পরিবর্তন হচ্ছে। নগরায়ন বৃদ্ধি এবং জলাধার নির্মাণের মতো মানবিক পরিবর্তনের কারণ থেকে শুরু করে প্রাকৃতিক গতিশীল ঘটনা যেমন বন্যা এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে এমনটা হচ্ছে, পোস্টে উল্লেখ করা হয়েছে।পোস্টটি এখন পর্যন্ত ২৮ লাখ ৭৫ হাজার ৬০০ এর অধিক রিয়েক্ট পেয়েছে। মন্তব্য করেছেন ৩৭ হাজার ৫০০ এর বেশি মানুষ।