প্রচ্ছদ দৈনিক খবর

মীরাক্কেলের ফাইনালে উঠেও অংশ নিতে পারছে না বাংলাদেশের রাশেদ

4
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

এপার-ওপার বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো জি বাংলা’র মীরাক্কেলের ফাইনালিস্ট হয়েও অংশগ্রহণ করতে পারছেন না বাংলাদেশের আফনান আহমেদ রাশেদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের এই শিক্ষার্থী জানান, বিশেষ কাজে শুটিং শিডিউলের ফাঁকে দেশে আসি। তার কিছুদিন পরই সরকার ঘোষিত লকডাউনে দেশে আ’ট’কা পরে যাই।

ফ্লাইটের অগ্রিম টিকিটও কে’টে রেখেছিলাম, সেটা বাতিল হয়ে যায়। জি বাংলা অনেক চেষ্টা করেছে, আমাকে ভা’রতে নিয়ে আসার ব্যাপারে। কিন্তু কোভিড মহামা’রির পরিস্থিতি অনুকূলে না থাকায় বাংলাদেশ- ভা’রতে সকল ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। তাই ভা’রতে গিয়ে ফাইনালে অংশ নেয়াও আমা’র পক্ষে কোনোভাবে সম্ভব হচ্ছে না।

তবে দিনটিতে রাশেদকে স্ম’রণ করবে মীরাক্কেল পরিবার, উক্ত পর্বে মীরাক্কেল তার একটি ক্ষুদে ভিডিও বার্তাও সম্প্রচার করবে বলে জানা গেছে। আফনান আহমেদ রাশেদ বলেন,

ফাইনালিস্ট হয়েও অংশগ্রহণ না করতে পেরে খা’রাপ লাগছে। কিন্তু আশা করি মীরাক্কেলের অ’ভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগাতে পারবো। এসময় তিনি দর্শকসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী রাশেদ এবারের আসরের অন্যতম সেরা প্রতিযোগী হিসেবেও ছিলেন সকলের পছন্দের তালিকায়।

ইতোমধ্যে নিজের পারফরম্যান্স নৈপুণ্যের মাধ্যমে বিচারক ও দর্শকদের কাছে অন্যতম সেরা পারফরমা’র হিসেবে জায়গা করে নিয়েছিলেন এই তরুণ স্ট্যান্ডআপ কমেডিয়ান। এরই ধারাবাহিকতায় ফাইনালিস্ট হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন তিনি।