প্রচ্ছদ দৈনিক খবর

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ঈদুল ফিতরের আগে-পরে মিলিয়ে মোট সাত দিনের ছুটি ও দূরপাল্লার বাস চালুর দাবিতে বি’ক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।শনিবার সকাল প্রথমে তারা মিরপুর ১৪ নম্বরে অবস্থান নিয়ে বি’ক্ষোভ শুরু করেন। এরপর মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ডে অবস্থান নেন শ্রমিকরা। বেলা পৌনে ২টা পর্যন্ত তাদের বি’ক্ষোভ চলে।

এ বিষয়ে মিরপুর মডেল থা’নার পরিদর্শক (অ’পারেশন) মেজবাহ উদ্দিন জানান, কাফরুল এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা দুপুর ১২টা থেকে মিরপুর ১০ নম্বর মোড়ে অবস্থান ও বি’ক্ষোভ কর্মসূচি পালন করছেন। তারা দাবি করছে, ঈদে ৭ দিনের ছুটি দিতে হবে। এ ছাড়া গণপরিবহন চলাচলের অনুমতি দেয়ার দাবি করেছেন তারা।

তিনি আরও বলেন, পোশাকশ্রমিকদের বি’ক্ষোভে মিরপুর ১০ ও আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আ’ন্দোলনকারী শ্রমিকরা জানান, ঈদের আর মাত্র পাঁচদিন বাকি রয়েছে। এখনো তাদের বেতন-বোনাস দেওয়া হয়নি। ঈদের বন্ধের এক বা দুই দিন দিন আগে বেতন বোনাস দিলে ঈদ কেনাকা’টা করা সম্ভব হবে না। ঈদের ছুটি তিনদিন ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে বাড়িতে গিয়ে ঈদ করা সম্ভব নয়। তাই ছুটি সাতদিন করার পাশাপাশি শ্রমিকদের বাড়ি যেতে গণপরিবহন চালু রাখার দাবি জানিয়েছেন তারা।

তারা আরও জানান, মিরপুরের প্রায় ৩০টি পোশাক কারখানার শ্রমিক এক হয়ে আ’ন্দোলনে যোগ দিয়েছেন। দাবি আদায় হওয়া না পর্যন্ত তাদের আ’ন্দোলন চলবে।

উল্লেখ্য, ঈদে সাত দিন ছুটি এবং দূরপাল্লার বাস চলাচলের দাবিতে ঢাকার মিরপুর ১০ নম্বরে সড়ক অবরোধ করে বি’ক্ষোভ দেখিয়েছেন একদল পোশাক শ্রমিক।