প্রচ্ছদ দৈনিক খবর

মিথিলা-তাহসানের মেয়ের জন্য জীবনের মানে খুঁজে পান সৃজিত

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

‘এই অন্ধকার সময়েও যার কারণে হাসতে পারি, যার জন‌্য জীবনের মানে খুঁজে পাই; তারই আজ জন্ম’দিন।’—ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে এসব কথা লিখেছেন বরেণ‌্য পরিচালক সৃজিত মুখার্জি।

সোশ‌্যাল মিডিয়ায় পোস্ট করা ঝাপসা ছবিটি দেখে যারা চিনতে পেরেছেন তারা শুভেচ্ছা জানাচ্ছেন, আর যারা চিনেননি তাদের প্রশ্ন সৃজিতের জীবনে এই গুরুত্বপূর্ণ মানুষটি কে? অন‌্য কেউ নন, মিথিলা-তাহসান দম্পতির কন‌্যা আই’রা। সৃজিত-মিথিলার বিয়ের পর আই’রার সঙ্গে সৃজিতর খুব ভালো সখ‌্যতা গড়ে উঠেছে। পরস্পরকে খুব ভালোবাসে বলে জানিয়েছেন মিথিলা।

শুক্রবার (৩০ এপ্রিল) আই’রার জন্ম’দিন। করো’নার কারণে মিথিলা-আই’রা এখন বাংলাদেশে। তাই কলকাতা থেকে ভিডিও কলে মে’য়েকে শুভেচ্ছা জানিয়েছেন সৃজিত। আর সেই কথোপকথনের স্ক্রিন শট ইনস্টাগ্রামে পোস্ট করেন এই নির্মাতা।

অন্যদিকে মিথিলাও মে’য়ের নানা বয়সের ছবির কোলাজ শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়ায়। সেখানে জায়গা পেয়েছে আই’রার নানা বয়সের ছবি। ক‌্যাপশনে মিথিলা লিখেছেন—‘আমি তোমাকে পেয়ে ধন‌্য হয়েছি। মাতৃত্বের আনন্দময় আট বছর। শুভ জন্ম’দিন।’