প্রচ্ছদ দৈনিক খবর

মিঠুন নিজেকে জাত গোখরো ভাবলেও ভোটারদের কাছে তিনি ঢোড়া সাপ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বলিউড কিংবা উপার বাংলা চলচ্চিত্রের এক অলিখিত রাজা নায়ক মিঠুন। এই পর্যন্ত অনেক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। কেড়ে নিয়েছেন কোটি ভক্তের মন।

নতুন খবর হচ্ছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রার্থী না হয়েও বেশ আলোচনায় ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ফিল্মি ডায়ালগ দিলেও তাতে মন গলেনি পশ্চিমবঙ্গের ভোটারদের।

ভোটের ফলাফলে তারা বুঝিয়ে দিলেন, মিঠুনের ডায়লগ ফিল্মে চলে ভোটে নয়। প্রচারণার শুরু থেকেই নানা ফিল্মি ডায়ালগ দিয়ে ভোটের মাঠ গরম করেছিলেন মিঠুন চক্রবর্তী।

তাকে বলতে শোনা যায়, ‘আমি জলঢোরাও নই, বেলেপোড়াও নই, আমি একটা কোবরা। আমি জাত গোখরো। এক ছোবলেই ছবি।’ কিন্তু মিঠুন নিজেকে জাত গোখরো ভাবলেও ভোটারদের কাছে তিনি ঢোড়া সাপ।