প্রচ্ছদ দৈনিক খবর

মিঠুনের চেয়ে ১১ গুন বেশি রান করেও দলে জায়গা পেলো না ইমরুল

3
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (২০ মে) ঘোষণা করা এই দলে জায়গা হয়েছে ১৫ জন ক্রিকেটারের। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে চারজন ক্রিকেটারকে। তবে কপাল পুরলো ইমরুলের আজ প্রস্তুতি ম্যাচে ভাল খেলেও জায়গা হয়নি ১৫ সদস্যের মধ্যে।

প্রথম এবং দ্বিতীয় ওয়ানডের জন্য ঘষিত এই স্কোয়াডে জায়গা পেয়েছেন মোট ১৫জন। প্রাথমিক স্কোয়াডে থাকা ইমরুল কায়েস, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ এবং হাসান মাহমুদ। জায়গা পাননি চূরান্ত স্কোয়াডে। আইপিএল থেকে দেশে ফিরে লম্বা কোয়ারেন্টাইন পালন করা সাকিব হাসান এবং মুস্তাফিজুর রহমানও আছেন স্কোয়াডে। প্রস্তুতি ম্যাচে ৬০ রানের ইনিংস খেলা সৌম্য সরকারকে ওয়ানডে স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা।

আরো দেখুন ভিডিওঃ ভারত কেনো একজন “সাকিব” পায় না ?
এছাড়া আরেক হাফ সেঞ্চুরিয়ান আফিফ হোসেনও আছেন ১৫জনের দলে। ৩ রান করে আউট হওয়া মোহাম্মদ মিঠুনেও আস্থা রাখলেও তার চেয়ে ১১ গুন বেশি রান করা ইমরুলের উপর আস্থা রাখতে পারেননি নির্বাচকরা। মেহেদি হাসান মিরাজ এবং শেখ মেহেদিও আছেন প্রথম দুই ওয়ানডের স্কোয়াডে। নিউজিল্যান্ড সফরে অভিষেক হওয়া শরিফুল ইসলাম আছেন ১৫জনের স্কোয়াডে। সেই সফরে পায়ে চোট পাওয়া মোসাদ্দেক হোসেনও আছেন দলে।

তবে চোটের কারণে ১৫জনের স্কোয়াডে নেই রুবেল হোসেন এবং হাসান মাহমুদ। আগামী ২৩, ২৫ ও ২৮ মে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ১টায়। একনজরে শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াডঃ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম