ঢাকার অ’ভিজাত এলাকা গুলশানের একটি ফ্ল্যাট থেকে উ’দ্ধারকৃত কলেজছা’ত্রী (২১) ম’রদেহ কুমিল্লায় তার মা-বাবার কবরের পাশে দাফন করা হয়েছে।
মঙ্গলবার বাদ আসর তার জানাজার নামাজ শেষে কুমিল্লা শহরের টমছমব্রিজ কবরস্থানে তাকে চিরশায়িত করা হয়।
এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতা’লে মোসারাত জাহান মুনিয়ার ম’রদেহের ময়নাত’দন্ত করেন চিকিৎসকরা। এর পরে তার ম’রদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার বিকেলে শহরের উত্তর বাগিচাগাঁও নিজ এলাকায় পৌঁছায় মুনিয়ার ম’রদেহবাহী গাড়ি। এরপর স্বজনরা তাকে শেষ বিদায় জানান।
উল্লেখ্য, সোমবার (২৬ এপ্রিল) রাতে গুলশান ২-এর ১২০ নম্বর সড়কের ওই ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত ম’রদেহ উ’দ্ধার করা হয়। তিনি রাজধানীর একটি কলেজের উচ্চ’মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন।













































