প্রচ্ছদ দৈনিক খবর

মা দিবসের শুভেচ্ছা জানালেন সাকিব

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

মা পৃথিবীর সবচেয়ে দৃঢ় স’ম্পর্কের নাম। সবচেয়ে পবিত্র ও মধুর শব্দের নাম। মমতা-নিরাপত্তা-নিশ্চয়তা আর আশ্রয়স্থল। মা সন্তানের অ’ভিভাবক, পরিচালক, শ্রেষ্ঠ শিক্ষক সর্বোপরি বড় বন্ধু।

মায়ের ভালোবাসার ক্ষমতা বিজ্ঞানের মাপকাঠিতে নির্ণয় করা সম্ভব নয়। মাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর নির্দিষ্ট কোনো দিন নেই। মায়ের প্রতি ভালোবাসা প্রতিটি মুহূর্তের।

বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। ১৯১১ সালে যু’ক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে মে মাসের দ্বিতীয় রোববার মায়েদের জন্য উৎসর্গ করে পালন করা হয় ‘মা দিবস’। পরে ১৯১৪ সালে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও ঘটা করে এ দিবস পালন হয়ে আসছে।

মা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের ভেরিফায়েড পেজে সাকিব লিখেছেন, ‘সকল মায়ের জীবন সুখের হোক।

সব মায়েদের হাসিতে এই পৃথিবী হোক আরও সুন্দর। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।’এই লেখার সঙ্গে তিনি মায়ের সঙ্গে একটি ছবিও দিয়েছেন। এ ছাড়া স্ত্রী’ শিশির এবং দুই কন্যার সঙ্গেও একটি ছবি শেয়ার করেছেন।