মায়ের মৃ’ত্যুর পর এই প্রথমবার রমজান পালন করছেন আ’ফগা’নিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খান। তাইতো এই সময়ে মা’কে বেশি মিস করছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় মায়ের উদ্দেশে আবেগঘন বার্তাও লিখলেন তিনি।যে বার্তায় রশিদ লিখেন, “মাকে ছাড়া এটাই আমা’র প্রথম রমজান। তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন কিন্তু তাকে ছাড়া কিভাবে বাঁচতে হয় সেটাই শেখাননি।
আমা’র মন এখনও তার সাথে কথা বলে, হৃদয় তাকে খুঁজে বেড়ায়। আমি জানি তিনি শান্তিতে আছেন, তিনি আমা’র কাছে এই দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি মূল্যবান। আপনাকে ভালোবাসি ও অনেক মিস করি, মা’।”
আইপিএল খেলতে বর্তমানে ভা’রত রয়েছেন আ’ফগা’নিস্তানের ক্রিকেটার রশিদ খান। আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন তিনি। এরই মাঝে পবিত্র মাহে রমজান শুরু হওয়ায় ভা’রতেই রোজা পালন করতে হচ্ছে তাকে।
গত বছরের ১৮ জুন মা’রা যান রশিদের মা। এরপর প্রায় এক বছর হয়ে গিয়েছে। এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি রশিদ। ক্রিকেট মাঠে নিজের সাফল্যের জন্য তিনি মাকে কৃতিত্ব দেন।













































