প্রচ্ছদ দৈনিক খবর

মাহির বিচ্ছেদের ঘোষণা, স্বামী বললেন ‘ফেসবুকে দেখলাম’

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

গুঞ্জন আগে থেকেই ছিল, রোববার দিবাগত রাত ১২টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেই গুঞ্জন সত্যি হওয়ার ইঙ্গিত ঢাকাই সিনেমা’র জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির। মধ্যরাতে বিবাহবিচ্ছেদের ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেওয়ার পর মাহি নিশ্চিত করে জানিয়েছেন, স্বামী পারভেজ মাহমুদ অ’পুর সঙ্গে পাঁচ বছরের সংসারজীবনের ইতি টানছেন তিনি।

এনটিভি অনলাইনকে এক খুদে বার্তায় বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মাহির বক্তব্য, ‘পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার থেকে আমি আলাদা হয়ে গেছি। এর বেশি কিছু বলার নেই।’

এরপর মাহি অনুরোধ করেছেন, ‘বিষয়টি যতটুকু সম্মান দিয়ে উপস্থাপন করা যায়। প্লিজ নেগেটিভ কিছু লিখবেন না।’

যদিও মাহির বিচ্ছেদের ঘোষণা প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পারভেজ মাহমুদ অ’পু আজ সকাল ১১টার দিকে এনটিভি অনলাইনকে বলেছেন, ‘আমি ফেসবুকে দেখলাম ও আপনাদের কাছ থেকে শুনলাম। এ বিষয়ে মাহির সঙ্গে কথা হয়েছে মাত্র, বিস্তারিত কথা বলে দুপুরে আপনাদের সঙ্গে কথা বলব।’

২০১৬ সালের ২৫ মে মাহি-অ’পু জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা উদযাপন করেন।