প্রচ্ছদ দৈনিক খবর

মাস্ক না পরায় মেয়ের সামনে রাস্তায় ফেলে মাকে মারল পুলিশ!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

কোভিড-১৯ বিধি অমান্য করে বাইরে বের হওয়ায় মারধর করা হয়েছে এক নারীকে। মাস্ক না পরে রাস্তায় বের হওয়ায় মারধর করে টেনে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। সেই সঙ্গে চলছে লাথি-ঘুষিও।

এমন ঘটনায় তার সঙ্গে থাকা তার মেয়ে হতভম্ব হয়ে যান। মেয়ের সামনেই মাকে তোলার চেষ্টা করা হয়েছে পুলিশের ভ্যানে। তবে, সেই নারীও তীব্র প্রতিবাদ করেছেন। মোবাইলে তোলা পুলিশের আচরণের সেই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। অনেকেই পুলিশের এই অতি আক্রমণাত্মক ভূমিকার নিন্দা করেছেন। ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা ওই নারী তার মেয়েকে নিয়ে মুদিদোকানে যাচ্ছিলেন।

তখনই তার ওপরে চড়াও হয় পুলিশ বাহিনী। মাস্ক না পরা নিয়েই শুরু হয় বাকযুদ্ধ। আরও পড়ুন: ইতিহাস সৃষ্টি করে ওমান সাগরের টার্মিনালে তেল পাঠাল ইরান মোবাইলে তোলা ভিডিওতে দেখা গেছে, কেবল নারী পুলিশকর্মী নয়, পুরুষ পুলিশকর্মীরাও ওই নারীকে টানাহেঁচড়া করছেন। ওই নারীও চেষ্টা করছিলেন নিজেকে ছাড়িয়ে নিতে।

এই টানাটানির কারণে তিনি বেশ কয়েকবার মাটিতেও পড়ে যান। এক নারী পুলিশ অফিসার তাকে পুলিশ ভ্যানে তুলতে গেলে তিনি বাধা দেন। তাকে সরিয়ে আনার চেষ্টা করে তার মেয়েও। এমনকি ওই নারী রাস্তায় পড়ে থাকা অবস্থায়, তার চুল ধরে টানতেও দেখা যায় ওই নারী পুলিশ অফিসারকে। যন্ত্রণা ও রাগে ওই নারীকে চিৎকার করতেও দেখা যায়।