মাত্র একটুকরো বরফ আপনার সৌন্দর্য বৃদ্ধি করতে পারে ।একমাত্র উপাদান বরফকে কাজে লাগিয়ে আপনি হতে পারেন অপরূপ সৌন্দর্যের অধিকারী ।তবে এর জন্য চাই সঠিক কিছু পদ্ধতি ,,,,,চলুন তাহলে দেখে নিন পদ্ধতি,,, একটি কাপড়ের টুকরো নিয়ে এর মধ্যে বরফের টুকরো নিয়ে নিন ,এরপর এটিকে কিছুক্ষণ ভালোভাবে ঘষে নিন ।
![]()
প্রচন্ড ঠান্ডা হাওয়ার কারনে বরফ ঘষা মুখে রক্ত চলাচল বেড়ে যায় ফলে ত্বক টান টান হয়ে উঠে ও সৌন্দর্য বৃদ্ধি পায় । একটা পাতলা কাপড় নিয়ে এর মধ্যে বরফ নিয়ে নিন ।এরপর বরফের সাহায্যে কাপড়টা ভালোভাবে চোখের উপরে ঘষে নিন ।এতে চোখের ফোলা ভাব যেমন কমবে ,তেমনি আবার চোখের নিচের কালো দাগ দূর করার জন্য সহায়তা করে ।
![]()
বরফ ঘষার সাথে সাথে চোখের তলায় রক্ত চলাচল বেড়ে যায় এতে করে চোখের সমস্যাগুলোর সহজে সমাধান হয় । পুরো মুখে ব্রনে ভরে গেছে? চিন্তা নেই ,হাতের কাছে যদি থাকে একটুকরো বরফ ।একটুকরো বরফ নিয়ে মুখের যেখানে ব্রন হয়েছে সেখানে ভালোকরে লাগান দেখবেন নিমেষেই ব্রনের সমস্যা দূর হবে ।বরফ ঘষার পর মুখে রক্ত প্রবাহ শুরু হয় এতে ব্রন শুকোতে সহায়তা করে ।
![]()
বরফ ঘষার ফলে কোষের জন্মহার ও বেড়ে যায় ,যার ফলে ত্ক ধীরে ধীরে উজ্জ্বল ও প্রাণবন্ত হয়ে ওঠে । নানান কারনে ত্বকের প্রদাহ বা জ্বালা হলে পুরো মুখে ও শরীরে লাল লাল দাগে ভরে যায় ,এমনটি হলে যেখানে লাল লাল দাগ দেখা যাবে সেখানে তৎক্ষনাত একটুকরো বরফ নিয়ে ঘষুন ।এতে প্রদাহ কমতে শুরু করবে আর সেই সাথে লাল দাগ কমতে শুরু করবে । রোদে পুড়ে যাওয়া ত্বককে স্বাভাবিক করতে সহযোগিতা করে ।
![]()
বরফ প্রচন্ড ঠান্ডা হাওয়ার কারনে ,এটি ত্বকে ঘষলে সে জায়গার তাপমাত্রা নিমেষেই কমে যায় ফলে সূর্যের আলোতে পুড়ে যাওয়া ত্বক সহজে স্বাভাবিক হয়ে উঠে ।এতে ত্বকের রোদে পোড়া কালো দাগ দূর করে উজ্জ্বল ও সতেজ করে তোলে । বরফ ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল প্রাণবন্ত ও সজীব । আইস ট্রেতে লেবুর রস নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন, কিছু সময় পর দেখবেন লেবুর রস বরফ হয়ে গিয়েছে ।
![]()
মুখ ভালো ভাবে ধুয়ে পরিষ্কার করে নিন ।এরপর বরফ হওয়া লেবুর টুকরো নিয়ে ভালোভাবে মুখে ঘষুন ।এইভাবে নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ও ফর্সা । গরমে ক্ষতিগ্রস্ত হয় ত্বক ।বিশেষ করে মুখের ত্বক।তাই দরকার হয় বিশেষ যত্নের ।গরমের হাত থেকে স্বস্তি পেতে ও ত্বককে সুস্থ ও সুন্দর রাখতে বরফ ফেসিয়াল নিতে পারেন । অতিরিক্ত গরমে একটুকরো বরফ নিয়ে মুখে ঘষুন আলতো হাতে ।এতে ত্বকের বড় বড় রদ্ধ্রগুলো বন্ধ হবে ,সেই সাথে বন্ধ হবে অতিরিক্ত তৈলক্ষরন ,এতে ত্বক হবে মসৃণ ও সতেজ ।
![]()
অনেক সময় ত্বক আদ্রর্তা হারিয়ে শুষ্ক হয়ে উঠে ।আর তখন মুখমণ্ডলের টিসুগুলোতে পানির অভাব দেখা দেয় ।ত্বকের মরা কোষ দূর করতে ও ত্বকের আদ্রর্তা ধরে রাখতে বরফ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে । প্রতিদিন মুখে বরফ ব্যবহার করলে বয়সের ছাপ ও ত্বকের বলি রেখা দূর হবে সহজে । বরফ নিয়মিত ব্যবহারে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসে ।ধুলোবালি, পোড়াভাব,তৈলাক্ত ভাব দূর করতে বরফ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে ।
![]()
দুধ ডিপ ফ্রিজে রেখে বরফ করে নিতে হবে ।এরপর মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বরফ হওয়া দুধের টুকরো নিয়ে মুখে ঘষুন ।এইভাবে নিয়মিত ব্যবহারে ত্বকের কালো দাগ ছোপ দূর করবে এবং ত্বক হবে উজ্জ্বল ও সতেজ । মেক আপ করার আগে মুখে কিছুক্ষন বরফ ঘষে নিতে পারেন, তাহলে অনেক সময় পযন্ত মেক আপ সুন্দর থাকবে ।
বন্ধুরা আশা করি আজকের টিপস গুলো আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে ।সবাই ভালো থাকবেন ধন্যবাদ













































