প্রচ্ছদ বিনোদন

‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে ‘মা তারা’ আসলে কে! বাস্তবে কে ইনি? প্রকাশ্যে আনলেন আসল পরিচয়

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাংলা টেলিভিশনের একজন অতি জনপ্রিয় অভিনেত্রী হলেন নবনীতা দাস। টেলিভিশনের ছোটোখাটো একজন সুন্দরী অভিনেত্রী। দেখলে যেন মনে হয় একদম লক্ষী। আর মেয়েরা মানেই তো অবশ্য মায়ের জাত। অভিনেত্রী বাস্তবে লক্ষী হলেও পর্দায়ও বর্তমান তিনি মা তারা। ষ্টার জলসায় জনপ্রিয় ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’-এ মা তারার ভূমিউকে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী নবনীতা দাসকে। ৫১ পীঠের একপীঠ বলা হয় তারাপীঠকে। পুরান অনুযায়ী সতীর তৃতীয় নয়ন পড়েছিল এই স্থানে তাই এই স্থানকে তারাপীঠ সিদ্ধপীঠ বলা হয়। তারাপীঠে সাধক বামাখ্যাপা এখানেই সাধনা করেছিলেন।

তবে চলুন জানি নবনীতা আসলে কে? নবনীতা হল টেলিভিশনের অভিনেতা জিতু কমলের স্ত্রী। কিন্তু অভিনেত্রী এখন সকলের মা তারা হলেও বাস্তব জীবনে তিনি ঠিকঠাক রান্না করতেও পারতেন না। কিন্তু এখন সে জানে কিভাবে হাতের তালুতে ঝোল নিয়ে চেখে নুন মিষ্টি দিতে হয়, এখন সে জানে সংসার কিভাবে আগলাতে হয়। কিন্তু মা তারা হওয়ার পরেই তিনি তো সকলের মা হয়ে গেছেন।

নবনীতার সঙ্গে দর্শকের প্রথম পরিচয় হয় ‘দীপ জ্বেলে যাই’-এর দিয়ার চরিত্রের মাধ্যমে। এরপরেই দর্শকদের ঘরের মেয়ে হয়ে ওঠেন তিনি। অভিনেত্রী নবনীতার জিতু কমলের সাথে আলাপ হয় ২০১৮ সালে ‘অর্ধাঙ্গিনী’ ধারাবাহিকে অভিনয় করার সময়। সেই থেকেই তাদের বন্ধুত্ব হয় তারপর ধীরে ধীরে প্রেম এবং বিয়ে করেন ২০১৯ সালে। বর্তমান এই দম্পত্তির সুখের সংসার। অভিনেতা জিতুও ‘রাগে অনুরাগে’, ‘মিলন তিথি’, ‘রাঙিয়ে দিয়ে যাও’ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন।

দেখতে দেখতেই নবনীতা ও জিতু কমলের বিয়ের দুবছর কেটে গেছে। সম্প্রতি তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী ছিল। বিবাহবার্ষিকীতে জিতু কেকে লিখেই দেন Happy anniversary angry lady. সত্যি কি নবনীতা রাগী? তবে অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি লিখতে, ঘুরতে খুব ভালোবাসেন। পড়াশুনোতেও চমৎকার নবনীতা। ভূগোল অনার্স নিয়ে পড়াশুনো। অভিনয়ে আসাটা নাকি নিতান্তই আচমকা। কিন্তু অভিনেত্রীর আরেকটা ইচ্ছে হল সে ছবির পরিচালনা বা চিত্রিনাট্যকার হবে। বর্তমানে সকলের জনপ্রিয় মুখ নবনীতা।

https://platform.instagram.com/en_US/embeds.js