প্রচ্ছদ দৈনিক খবর

মমতার জয়ে যা বললেন নচিকেতা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বিধানসভা নির্বাচনে ২৯২ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ২১৩টি। টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন তিনি।

রোববার (০২ মে) ২০০ আসনে জয় লাভের পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন মমতা ব্যানার্জি ও তার দল। পশ্চিমবঙ্গের বাইরে থেকে অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। ভা’রতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মমতাকে শুভেচ্ছা জানিয়েছেন।এবার মমতা ব্যানার্জির জয়ে উচ্ছ্বাস করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়কে ‘বাঙালির জয়’ বলে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি বাংলা এখনও গুজরাট হয়ে যায়নি বলেও মন্তব্য করেছেন নচিকেতা।

কলকাতার আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে নচিকেতা বলেন, ‘আজ বাঙালির জয়ের দিন। বাঙালির আত্মশ্লাঘার দিন। বাঙালি জিতিয়া প্রমাণ করিল, বাঙালি শ্রেষ্ঠ প্রজাতি।’নিজের প্রতিক্রিয়ায় তিনি লেখেন, ‘আজ একটা বিষয় প্রমাণিত হয়ে গেল, যে দলটা প্রায় গোটা ভা’রতকে মুঠোয় নিয়ে ফেলেছে, বাংলাকে তারা কব্জা করতে পারল না। এটা আক্ষরিক অর্থেই আমাদের অর্থাৎ বাঙালিদের জয়।

বাঙালি সব অর্থেই দূরদর্শী। এটা কিন্তু আজ প্রমাণিত হয়ে গেল। সবাই বলেছিল, এ রাজ্যে বর্তমান সরকার আর টিকবে না। শাসকদলকে পাততাড়ি গুটিয়ে ঘরে ঢুকে যেতে হবে। কিন্তু সেই বাঙালিই জেতাল। আম’রা প্রমাণ করে দিয়েছি, আম’রা অনেকের থেকে অনেক গুণ এগিয়ে।’

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হয়ে ভোট প্রচারেও নেমেছিলেন নচিকেতা। রাজারহাট বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সীর হয়ে ভোট চেয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, এবার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ই জিতবেন।পরে তিনি নিজের মন্তব্যকেই নতুন করে জো’র দিয়ে ভা’রতীয় গণমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘বুথে, ইভিএম মেশিনে কারচুপি না হলে শাসকদলই জিতবে।’