প্রচ্ছদ দৈনিক খবর

‘ভোট ও ভাতের অধিকার ফিরে পেয়েছে মানুষ’

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

শেখ হাসিনার মেয়াদকালে দেশে উন্নয়ন হয়েছে তা সবারই জানা। শেখ হাসিনা উজান স্রোতে নৌকা ঠেলে বাংলাদেশকে বিশ্বদরবারে একটি নতুন পরিচয় দিয়েছেন, যাকে বলে আইডেন্টিটি।

নতুন খবর হচ্ছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। দেশে ফিরে বঙ্গবন্ধুর এনে দেওয়া স্বাধীনতাকে পরিপূর্ণতা দিতে দেশ সেবায় আত্মনিয়োগ করেন শেখ হাসিনা। শেখ হাসিনা ৪০ বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তনের মধ্য দিয়ে তিনি স্বাধীনতাকে পরিপূর্ণতা দিয়েছেন।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার কেন্দ্রীয় ১৪ দলের ভা’র্চুয়াল আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশে ফিরে আসার মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ ফিরে পেয়েছে ভোট ও ভাতের অধিকার। দূরদর্শী ও সাহসী নেতৃত্বের কারণে শেখ হাসিনা আজ বিশ্বব্যাপী প্রশংসিত।