প্রচ্ছদ দৈনিক খবর

ভু’ল চিকিৎসায় স্বর্ণজয়ী অ্যাথলেটের মৃ’ত্যু

1
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সারাদেশ: রাজধানীতে ভু’ল চিকিৎসায় জুডোর অ্যাথলেট প্রিয়াঙ্কা আক্তারের (১৯) মৃ’ত্যুর অ’ভিযোগ উঠেছে। ধানমন্ডির গ্রীন লাইফ হাসপাতালে হাতের অ’স্ত্রোপচারের সময় চিকিৎসকের ভু’লে তার মৃ’ত্যু হয়েছে বলে জানা গেছে। মানিকগঞ্জ থেকে উঠে আসা এই অ্যাথলেট দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে জুডোতে খেলেছিলেন। তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির (২০১৯-২০২০ এইচএসসি) সাবেক শিক্ষার্থী ছিলেন।

অ্যাথলেটের মৃ’ত্যুর বি’ষয়টি দৈনিক আমাদের সময় অনলাইনকে নিশ্চিত করেছেন তারই স্বামী শরীফুল ইসলাম। প্রিয়াঙ্কার মা-বাবা গ্রামে থাকায় তিনিই তাকে হাসপাতালে ভর্তি করেছিলেন। জানা গেছে, বিকেএসপিতে থাকাকালে প্রিয়াঙ্কার হাতের লিগামেন্টে স’মস্যা দেখা দিয়েছিল। অবস্থা তেমন গু’রুতর না হওয়ায় বিকেএসপি থেকে বের হয়ে অ’স্ত্রোপচার করার কথা ছিল।

সে হিসেবে গ্রীন লাইফ হাসপাতালে অ’স্ত্রোপচার করতে গেলে সফল হলেও তার জ্ঞান আর ফিরেনি। পরবর্তী সময়ে চিকিৎসকরা জানান, হার্ট ব্লক হয়ে তার মৃ’ত্যু হয়। যদিও এটাকে কোনোভাবেই স্বাভাবিক মৃ’ত্যু বলে মানতে পারছেন না স্বজনরা। এ বি’ষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন তারা।

প্রিয়াঙ্কা জাতীয় দলের হয়ে ২০১৯ সালে নেপালে দক্ষিণ এশিয়ান গেমসে জুডো খেলেছিলেন। ২০১৮ সালে তিনি ভারতে এশিয়ান ক্যাডেট জুডো চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছিলেন। চলতি বছরের এপ্রিলে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসেও জুডোর অনূর্ধ্ব-৪৮ কেজি ওজন শ্রেণিতে তিনি স্বর্ণপদক জিতেন।