প্রচ্ছদ দৈনিক খবর

ভারত থেকে সরে যাচ্ছে T20 বিশ্বকাপ!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

BCCI বা ICC এই নিয়ে কোনও ঘোষণা না করলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এটাও জানান যে, কোথায় অনুষ্ঠিত হবে এবছরের টি-২০ বিশ্বকাপ। বিসিসিআই টি-২০ বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বাড়তি সময় চেয়ে নিয়েছে আইসিসির কাছ থেকে।

ভারতীয় বোর্ড শেষ মুহূর্ত পর্যন্ত করোনা পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে চাইছে যে, বিশ্বকাপ ভারতে আয়োজন করা হবে নাকি দেশের বাইরে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি দাব করলেন যে, এবছর আইসিসি টি-২০ বিশ্বকাপ ভারতের বদলে আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরশাহিতে।

Thenews.com.pk-কে পিসিবি চেয়ারম্যানের বলেন, ‘টি-২০ বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেটা এখন আয়োজিত হবে আমিরশাহিতে। ভারত বাধ্য হয়েই আইপিএলের বাকি ম্যাচগুলি আমিরশাহিতে আয়োজন করছে।’ এহসান মানি আরও বলেন, ‘পাকিস্তানের কাছেও পিএসএলের বাকি ম্যাচগুলি আবু ধাবিতে আয়োজন করা ছাড়া উপায় ছিল না। আমাদের হাতে দু’টি বিকল্প ছিল।

হয় পিএলের বাকি ম্যাচগুলি বাতিল করতে হতো। নতুবা আন্তর্জাতিক সূচির ফাঁকে উপযুক্ত উইন্ডো দেখে অন্য কোথাও সেগুলি আয়োজন করতে হতো। আবু ধাবিতে পিএসএল আয়োজনের এটাই আমাদের পক্ষে সঠিক সময় বলে বিবেচিত হয়েছে।’