প্রচ্ছদ দৈনিক খবর

ভারতে আবারও ভাঙলো দৈনিক সংক্রমণ-মৃতের রেকর্ড

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

প্রাণঘাতী করোনা ভাইরাসে ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৭৩ লাখ ছয় হাজার ৩০০ জন এবং মারা গেছে এক লাখ ৯৫ হাজার ১১৬ জন।দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে

শনাক্ত হয়েছে তিন লাখ ৫৪ হাজার ৫৩১ জন এবং মারা গেছে দুই হাজার ৮০৬ জন। এর আগের দিন ২৪ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছে তিন লাখ ৪৯ হাজার ৩১৩ জন এবং মারা গেছে দুই হাজার ৭৬১ জন।

দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে এক কোটি ৪২ লাখ ৯৬ হাজার ৬৪০ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ২৮ লাখ ১৪ হাজার ৫৪৪ জন।ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ এবং মারা যাওয়ার হার এক শতাংশ। সে দেশে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে আট হাজার ৯৪৪ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ২৮ লাখ ২৪ হাজার ৩৮৯ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৮৬ হাজার ১৫২ জন।বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ব্রিটেন, ইতালি, স্পেন ও জার্মানি।